সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

বিকেএসপির তৃণমূল প্রতিভা অন্বেষণ শুরু ১৫ মার্চ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
বিকেএসপির তৃণমূল প্রতিভা অন্বেষণ শুরু ১৫ মার্চ

শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০২২। সারা দেশের ২২ টি ভেন্যুতে আগামী ১৫ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে এই বাছাই। ময়মনসিংহ জোনে ১৫ মার্চ সকাল ৯ থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বাছাইয়ে অংশ নিবে কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং ময়মনসিংহ জেলার খেলোয়ড়রা।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন জানান, প্রতি বছরের মত এবারো জেলা পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে উন্নত প্রশিক্ষণ এর আয়োজন করছে বিকেএসপি। এর আগে প্রতি জেলায় এই কার্যক্রম অনুষ্ঠিত হলেও চলতি বছর কয়েকটি জেলা নিয়ে একটি করে ভেন্যু করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার প্রতিভাবান খেলোয়ড়দের জন্য উন্নত আবাসিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এছাড়া এই প্রশিক্ষণ থেকে বিকেএসপিতে ভর্তিরও সুযোগ রয়েছে খেলোয়াড়দের।

প্রতিভা অন্বেষণের আওতায় ১৯ টি ক্রীড়া বিভাগ- আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ ও কাবাডি খেলায় ১২-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বছরের বালক এবং বালিকাদের নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথম ধাপে ১ মাস এবং দ্বিতীয় ধাপে ২ মাসের উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।

এই প্রশিক্ষণের বাছাইয়ে অংশ নিতে চাইলে প্রত্যেক খেলোয়াড়কে www.bksp.gov.bd ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। বাছাইয়ে অংশ নেয়ার দিন অনলাইন আবেদন এর প্রিন্ট কপি, পিইসি সার্টিফিকেট এবং ২কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com