সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবির কাউছার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. ওসমান গণিসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিথ ছিলেন।

সভায় সিদ্ধান্ত সমূহ- ২৫ মার্চ বিকেলে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত। ২৬ মার্চ সকাল ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন। সকাল সাড়ে ৮টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন। পরে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com