রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইটিস, ডায়াবেটিস ও কিডনি রোগ প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর এ আলম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবীর কাউছার, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও এসএম দীপন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্যানেটারী ইন্সপেক্টর মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, কাউন্সিলর মোস্তুফা কামাল প্রমুখ।

কর্মশালায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইটস, ডায়াবেটিস ও কিডনি রোগের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে অবহিতকরণ করা হয়। এছাড়াও যে কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com