শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির বড় জয়

পিএসজি পেল বড় জয়। গোল পেলেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

রোববার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লরিয়েঁর বিপক্ষে দুর্দান্ত আক্রমণে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির ফ্লিক খুঁজে পায় এমবাপ্পেকে। ডিফেন্ডারের বাধা এড়িয়ে সাবেক মোনাকো ফরোয়ার্ড পাস বাড়ান নেইমারকে। জোরাল নিচু শটে জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে নেইমারের নাম। তার পাস পেয়ে বাঁ দিকে বল বাড়ান ইদ্রিসা গেয়ি। আর বল ধরে ডি-বক্সে ঢুকে একটু সময় নিয়ে কোনাকুনি শটে গোলটি করেন এমবাপে।

৫৬তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। তবে গোল হজম করলেও ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেন এমবাপ্পে। ৭৩ মিনিটে গোল করে পিএসজির জয় প্রায় নিশ্চিত করেন মেসি। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে লরিয়েঁর জালে পঞ্চম গোলটি করেন নেইমার। এমবাপ্পের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

লিগে ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com