রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনী

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুর প্রদর্শনী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া শাহ গরীবুল্লাহর মাজার ঢিবিতে প্রত্নতত্ত্ব উৎখননে প্রাপ্তবস্তু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেল ২টার দিকে উপজেলার এগারসিন্দুর গ্রামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক পরিচালক রাখি রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহিদ চৌধুরী।

এগারসিন্দুর ঈশা খান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস ও ড. আহমেদ উল্লাহ, উপপরিচালক (প্রশাসন) ড. মো. আতাউর রহমান, উপপরিচালক লাভলী ইয়াছমিন, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান বাবু, এগারসিন্দুর ইশা খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এনামুল হক রাজীব প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ খনন কাজ পরিদর্শন করেন।

 

এ সময় সাংবাদিকদের জানানো হয়, ২০২১-২০২২ অর্থ বছরে ঐতিহাসিক শাহ গরীবুল্লাহর মাজার ঢিবিতে উৎখননে প্রাচীন বসতির আলামত আবিষ্কৃত সহ বিভিন্ন রকমের মৃৎপাত্র, ধাতব ও পাথর, প্রত্নবস্তু, জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে।

যা কিশোরগঞ্জ তথা পাকুন্দিয়ার প্রাচীন ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com