সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় পুলিশের দেওয়া ঘর উপহার পাচ্ছেন গৃহহীন গোলাপজান

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুলিশের দেওয়া ঘর উপহার পাচ্ছেন গৃহহীন গোলাপজান

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার স্বামী পরিত্যক্তা গোলাপজান(৬০)পেতে চলেছেন মাথাগোঁজার ঠিকানা। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এর উদ্যোগে মুজিববর্ষে ভূমিহীনদের গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় নান্দনিক ঘর পাচ্ছেন তিনি।

সূত্রে জানা যায়, উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী নামাপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী গোলাপজানের স্বামী বেশ কয়েক বছর আগে গর্ভের সন্তান রেখে মৃত্যুবরণ করেন। তার পিতা আব্দুল জব্বার ছিলেন একজন ভূমিহীন এক মেয়েকে নিয়ে তিনি দীর্ঘদিন সরকারি খাস জায়গাতে কোনমতে ঘর বেঁধে বসবাস করতেন। অভাব-অনটনের সংসারে মেয়েকে পড়ালেখা করাতে পারেননি। অল্প বয়সে মেয়ের বিয়ে দেন তিনি। বাস্তহারা গোলাপজান যখন এখন অন্ধকার দেখছিলেন ঠিক তখনই আলো জ্বেলে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মুজিববর্ষের অঙ্গীকারে পুলিশের উদ্যোগে পাল্টে দিয়েছে তার জীবন।

এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) (অ:দা:) নাহিদ হাসান সুমন জানান, মাননীয় আইজিপি স্যার বাংলাদেশের প্রত্যেকটি থানায় হত দরিদ্রদের মাঝে ২ শতাংশ জমির উপর ঘর নির্মাণ করে উপহার দিচ্ছেন।

তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এর নির্দেশনা অনুযায়ী পাকুন্দিয়ায় গোলাপজানের জন্য জায়গাসহ তৈরী নির্মাণ করা হয়েছে। মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারা দেশে এই ঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি ড. বেনজির আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার (১০ এপ্রিল) সকাল ১১ঘটিকার সময় শুভ উদ্বোধন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com