রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাগ্নের ছুরিকাঘাতে মামা নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাগ্নের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মামা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকালে পোড়াবাড়িয়া গ্রামে।

নিহত আফজাল ওরফে আবু রায়হান (৩২) পোড়াবাড়িয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। ঘটনার পর থেকে ভাগ্নে মহসিন (১৮) পলাতক রয়েছেন। মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলা বড়পুল এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন তার মাকে নিয়ে মামার বাড়িতে থাকতেন। জমি নিয়ে মামার সাথে তার বিরোধ চলছিল। আজ বৃহস্পতিবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মহসিন তার মামা আবু রায়হানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ. দা.) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহসিনকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com