বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

আর্জেন্টিনায় অনেক কিছু সহ্য করেছে মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে
‘আর্জেন্টিনায় অনেক কিছু সহ্য করেছে মেসি’

একটা সময় বলা হতো- লিওনেল মেসি বার্সেলোনার। টানা তিনটি ফাইনাল হেরেছিলেন, যার মধ্যে ছিল বিশ্বকাপও। সহ্য করতে হয়েছে অনেক সমালোচনা। সেসব দিন পাড় করে এখন স্বপ্নের মতো সময় কাটছে মেসির।

প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে দিয়েছেন বছর খানেক আগে, তবে জাতীয় দলে এলেই নিজেকে মেলে ধরছেন ভিন্নভাবে। দুই বছরে দুইটা ফাইনাল জিতেছেন, পেয়েছেন আরাধ্য আন্তর্জাতিক শিরোপাও। মেসির এমন উপভোগ করায় খুশি সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসও।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘প্রতিবার আমরা আর্জেন্টিনা জাতীয় দলে আসার পরই দেখা যায়, মেসি কেমন উপভোগ করছে, কীভাবে সে এখানে থাকছে। মেসি জানে হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ, তাই আরও বেশি উপভোগ করছে। জিততে পারাটা ভালো লেগেছে। তার সঙ্গে জেতাটা যথেষ্টের চেয়েও বেশি কিছু। ’

‘আমাদের জন্য সে ভালো ও আনন্দে আছে এবং আমরা যা কিছু করছি সেটা উপভোগ করছে, এটাই গুরুত্বপূর্ণ। সে আর্জেন্টিনা দলে অনেক কিছু সহ্য করেছে, এখন উপভোগ করছে এটাই দারুণ। ’

২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। সেটাও ব্রাজিলের মাটিতে তাদেরই হারিয়ে। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পরই ভালো কিছুর ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল আলবিসেলেস্তেরা, এমনটাই জানিয়েছেন পারেদেস।

তিনি বলেছেন, ‘কলম্বিয়া ম্যাচের পরই আমরা জানতাম ভালো কিছু হবে। যাতে ইতিহাস রচনা করা যাবে আর যখন কোপা আমেরিকা শুরু হয়, তখনও আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com