শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

৯৪ বছর পর ঘরের মাঠে এমন বাজে হার ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
৯৪ বছর পর ঘরের মাঠে এমন বাজে হার ইংল্যান্ডের

উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হাঙ্গেরি। উয়েফা নেশনস লিগে দুর্দশা কাটিয়ে উঠতে পারছে না ইংল্যান্ড। গ্রুপ ৩-এ নিজেদের খেলা আগের ৩ ম্যাচে ২ ড্র আর ১ হার, জয় ছিল না কোনো। মঙ্গলবার রাতে ঘরের মাঠে জয়ের খোঁজে নেমে রীতিমত উড়ে গেছে থ্রি-লায়ন্সরা। হাঙ্গেরির কাছে হেরেছে ০-৪ ব্যবধানে। ১৯২৮ সালের পর অর্থাৎ, গত ৯৪ বছরের মধ্যে নিজ দেশে এই প্রথম ৪ গোলের ব্যবধানে হারল ইংল্যান্ড।

এই হারে টুর্নামেন্টটিতে নিজেদের খেলা ৪ ম্যাচে জয় বঞ্চিত গ্যারেথ সাউথগেটের দল। ২০১৪ সালের পর এই প্রথম টানা ৪ ম্যাচে জয়ের মুখ দেখল না তারা। এতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান তাদের। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ে সমান ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে হাঙ্গেরি। দুই নম্বরে থাকা জার্মানির থেকে ১ পয়েন্টে এগিয়ে তারা। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ইতালি।

মলিনিউ স্টেডিয়ামে ম্যাচের ১৬তম মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে নেন রোলান্দ সাল্লাই। ৭০ মিনিটে তার দারুণ ফিনিশিংয়ে ২-০ গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। শেষ ১০ মিনিটে ইংল্যান্ড আরও বাজে পরিস্থিতির মধ্যে পড়ে। ৮০ মিনিটে ন্যাগি জাল খুঁজে নেয়ার পর ৮৯তম মিনিটে লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল গ্যাজডেগ।

গত ৬৯ বছরের মধ্যে ঘরের বাইরে ইংল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম জয় হাঙ্গেরির। সর্বশেষ জয়টি ছিল ১৯৫৩ সালে। সব মিলিয়ে দুই দলের ২৬ বারের দেখায় হাঙ্গেরির জয় ৭টি, ইংল্যান্ডের জয় ১৬টিতে, ৩টি ম্যাচ ড্র হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com