শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত

নিউজিল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কোস্টারিকা। এর মাধ্যমে এবারের বৈশ্বিক ফুটবলের মহাযজ্ঞের সব গ্রুপ পূর্ণতা পেল। অর্থাৎ চূড়ান্ত হলো বিশ্বকাপের ৩২ দল এবং তাদের গ্রুপ।

বলার অপেক্ষা রাখে না, অনেক দল অংশ নিলেও বিশ্বকাপের মতো বড় আসরের মূল পর্বে লড়াই করে পরবর্তী ধাপে পৌঁছানোর মতো শক্তি কম দলেরই আছে। এদের মধ্যে আবার ৪-৫টি দল লড়বে শিরোপা জেতার জন্য। তবে মূল পর্বে পৌঁছানোও সহজ কাজ নয়। বহু পথ মাড়িয়ে পেতে হয় মূল পর্বের টিকিট।

করোনা ভাইরাস মহামারি বিশ্বকাপের বাছাইপর্বকে বাঁধাগ্রস্ত করেছে বহুবার। কিন্তু তা সত্ত্বেও সব বাধা পেরিয়ে এই জুনেই শেষ হলো এই পর্ব। এবার নভেম্বরের অপেক্ষা; ফুটবল বিশ্বের রাজধানী হতে যাচ্ছে কাতার। ফুটবল বিশ্বের সেরা তারকাদের মিলনমেলা বসবে সেখানে। মাঠের লড়াই তো আছেই, সেই আঁচ ছড়িয়ে পড়বে পুরো বিশ্বেই।

কাতার বিশ্বকাপ: মূল পর্বের ৩২ দল

২০২২ বিশ্বকাপের ৩২ দল হলো- ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডস, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, সেনেগাল, ওয়েলস, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, সুইজারল্যান্ড, ঘানা, দক্ষিণ কোরিয়া, ক্যামেরুন, সার্বিয়া, কানাডা, কোস্টারিকা, তিউনিসিয়া, সৌদি আরব, ইরান, ইকুয়েডর এবং স্বাগতিক কাতার।

কে কোন গ্রুপে

গ্রুপ-এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ-বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস
গ্রুপ-সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ-ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া
গ্রুপ-ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ-এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ-জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ-এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com