শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

ওয়ানডেতে আমরা ভালো দল: তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
ওয়ানডেতে আমরা ভালো দল: তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ শুরু হয়েছিল টেস্ট দিয়ে। দুই ম্যাচের সিরিজে কোনো লড়াই ছাড়াই হারে বাংলাদেশ।

১০ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটে টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করিয়ে দিলেন, বাকি দুই ফরম্যাটে দল খারাপ করলেও ওয়ানডেতে তারা ভালো। ওয়ানডে সিরিজে দলের ভালো করা নিয়েও বেশ আশাবাদী তামিম।

তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় একটা সিরিজে যখন ম্যাচ জিতছেন না, এটা সবসময় কঠিন। সঙ্গে এটাও মনে রাখতে হবে এই ফরম্যাটটা আমাদের গর্ব করার মতো, আমরা ভালো দল। এখানে কোনো সন্দেহ নাই। ’

‘যদিও যতই ভালো খেলি না কেন, ওই দিনটাতে সব বক্স পূরণ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন পর্যন্ত আমরা হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি নাই, টেস্ট বলেন বা টি-টোয়েন্টি। আমি আশা করি ওয়ানডেতে আমরা ভালো করব। এই ফরম্যাটটাতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। সঙ্গে এটাও বলতে হবে বাকিরাও ভালো করছে। আমাদের সেরাটা খেলতে হবে। ’

যদিও ভালো করার জন্য প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে না বাংলাদেশের। টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও হানা দিয়েছে বৃষ্টি। গায়ানায় প্রথম প্রস্তুতি সেশনে মাত্র দুই বল ব্যাট করার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি সিরিজে না থাকা তামিম। এ নিয়ে আফসোসই করলেন তিনি।

এই ওপেনার বলেছেন, ‘অনুশীলন নিয়ে তো আসলে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। যেটা আমি বললাম, সাত-আটদিন হয়ে গেছে এখনও আমি ব্যাটিংও করতে পারি নাই। আজকে একটা সুযোগ ছিল, দুই দল খেলার পর বন্ধ হয়ে গেছে। বৃষ্টিটা তো আমরা অনুমান করতে পারি না। প্র্যাক্টিসগুলো শিডিউল করা ছিল, দুর্ভাগ্যবশত আবহাওয়ার কারণে পারি নাই। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আর কী। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com