মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮

বুমরাহর ছয়ে ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করল ভারত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
বুমরাহর ছয়ে ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করল ভারত

বল হাতে রীতিমতো আগুন ঝরালেন জাসপ্রিত বুমরাহ। পাওয়ার প্লের ১০ ওভারে কেবল ৩০ রান করতে পারল ইংল্যান্ড, হারাল ৫ উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারে জেসন রয়কে ফিরিয়ে প্রথম সাফল্য পান বুমরাহ। ৫ বলে ০ রান করে বোল্ড হন এই ওপেনার। এক বল পর বুমরাহ ফেরান তিন নম্বরে খেলতে নামা জো রুটকে। ২ বল খেলে তিনিও ফেরেন ০ রানে।

এরপরের ওভারটি করতে আসেন মোহাম্মদ শামি। তিনি বোলিংয়ে এসেও পান সাফল্য। নিজের খেলা প্রথম বলেই ঋষভ পন্থের হাতে ক্যাচ তুলে দেন বেন স্টোকস। পাওয়ার প্লের ভেতরই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনকে আউট করেন বুমরাহ।

মাঝে ২৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার আশা দেখান মঈন আলি ও জশ বাটলার। ১৮ বলে ১৪ রান করে প্রষিধ কৃষ্ণের বলে মঈন ও ৩২ বলে ৩০ রান করে শামির বলে বাটলার ফিরলে কার্যত শেষ হয়ে যায় ইংল্যান্ডের ভালো কিছু করার আশা।

পরে ২৬ বলে ২১ রান করা ডেভিড উইলিকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন বুমরাহ, নেন ২৬ বলে ১৫ রান করা ব্রেডন কার্সের উইকেটও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com