বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

টুইটারের চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে মামলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে
টুইটারের চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে মামলা

চার হাজার চারশ’ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে এসেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ চুক্তি বাতিল করায় এবার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মাস্ক যেন তার প্রতিশ্রুতি অনুযায়ী টুইটারের প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কিনে নেন, সেই আদেশ চেয়ে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।

টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলর বলেন, মাস্ক যেন তার চুক্তি মানেন, সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

কোম্পানি কর্তৃপক্ষের অভিযোগ, টুইটার কিনে নেওয়ার কথা বলে মানুষের মনোযোগ কাড়েন মাস্ক। কোম্পানিটি কেনার বিষয়ে প্রস্তাবপ দেন। কিন্তু বর্তমানে মাস্ক মনে করন, তিনি এ চুক্তি আইন মানতে বাধ্য নন; তিনি ভাবছেন, মন চাইলেই তিনি সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারেন, একটা কোম্পানিকে ছুড়ে ফেলতে পারেন, কোম্পানির শেয়ার হোল্ডারদের পথে বসাতে পারেন, তারপর চুক্তি থেকে বেরিয়ে যেতে পারেন।

বিবিসি লিখেছে, বিশ্বের শীর্ষ ধনী মাস্ক গত এপ্রিলে জনপ্রিয় এই সোশাল মিডিয়া কোম্পানি কেনার ঘোষণায় যে কাহিনীর জন্ম দিয়েছিলেন, চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তে তাতে নতুন মোড় এলো।

এদিকে কোম্পানিটির বিশাল সংখ্যক শেয়ার কিনে নেন মাস্ক। সে সময় মাস্ককে কোম্পানির পরিচালক পদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল টুইটারের পরিচালনা পর্ষদ। প্রথমে সে প্রস্তাবে রাজি হলেও শেষ মুহুর্তে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই ধনকুবের। পড়ে পুরো টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে বসেন তিনি।

অন্যদিকে শেয়ার হোল্ডারদের চাপে ২৫ এপ্রিল মাস্কের প্রস্তাব গ্রহণ করে টুইটারের পরিচালনা পর্ষদ। চার হাজার চারশ কোটি ডলারে টুইটারের মালিকানা মাস্কের হাতে তুলে দেওয়ার চুক্তিও সম্পন্ন হয়। কিন্তু ঠিক আড়াই মাসের মাথায় একাধিক শর্ত ভঙ্গের কারণ দেখিয়ে মাস্ক সেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন।

সবশেষ টুইটারের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলেন মাস্কের আইনজীবীরা। তাদের দাবি করেন, শর্ত অনুযায়ী স্প্যাম আর ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে যথেষ্ট তথ্য দিতে টুইটার ব্যর্থ হয়েছে, আর সেটাই চুক্তি বাতিল করেছেন মাস্ক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com