শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

যমুনা গ্রুপের পরিচালক হলেন গোলাম রাব্বানী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে
যমুনা গ্রুপের পরিচালক হলেন গোলাম রাব্বানী

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) পদে যোগদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক জিএস গোলাম রাব্বানী। গত শনিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

চাকরিতে যোগদান বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা ও ডাকসুর জিএস হওয়ার পর কাউকে চাকরিতে যোগদানের ইতিহাস খুব নেই বললেই চলে। চাকরিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়াটা আমার পক্ষে চ্যালেঞ্জিং ছিল। যমুনা গ্রুপের মালিকদের অনুরোধ এবং আমাকে নিজের স্বাধীনমতো কাজ করতে দেওয়ার শর্তে আমি এখানে যোগদান করেছি। আরেকটি বিষয় হলো রাজনৈতিক নেতাদের আলাদা কোনো বেতন নেই। আমি মনে করি, রাজনৈতিক নেতাদের দৃশ্যমান কোনো আয়ের উৎস থাকা উচিত। সে জায়গা থেকে আমি যমুনা গ্রুপে যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, আমি সবসময় গতানুগতিক ধারার বাইরে নতুন কিছু নিয়ে কাজ করতে চাই। নতুন কিছু করতে ও চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। তাই আমি এখানে গতানুগতিক ধারার বাইরে এসে যোগ দিয়েছি। এটি অনেক চ্যালেঞ্জিং জব। যমুনা গ্রুপের ৪১টি কনসার্ন রয়েছে। আমার জায়গা থেকে এর সব ব্যবসায়িক কাজ দেখতে হবে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। যমুনা গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।

ব্যক্তিগত জীবন নিয়ে রাব্বানী বলেন, এ বছরের মধ্যেই বিয়ে করবো, ইনশাআল্লাহ্। এ নিয়ে একটু হাস্যরস করে তিনি বলেন, আগে চাকরি বা ব্যবসা ছিল না, তাই মেয়ে বিয়ে দেওয়া নিয়ে অনেকের ভয় ছিল। এখন একটা কিছু হয়েছে। এখন মেয়ে বিয়ে দিতে ভয় নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com