মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮

জিম্বাবুয়ের পথে তিন ক্রিকেটার, বাকিরা যাবে আজ রাতে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ের পথে তিন ক্রিকেটার, বাকিরা যাবে আজ রাতে

আসন্ন টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজকে সামনে রেখে মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশি তিন ক্রিকেটারসহ পাঁচজনের প্রথম বহর। মঙ্গলবার একই সময় দেশ ছাড়বেন দলের বাকি সদস্যরা।

সোমবার (২৫ জুলাই) রাতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা করেন হাসান মাহমুদ, মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত। তাদের সাথে টিম ম্যানেজার নাফিজ ইকবাল ও একজন ফিজিও রয়েছেন।

আগামী ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। পরের দিনই হবে দ্বিতীয় ম্যাচ। একদিন বিরতি দিয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামী ২ আগস্ট।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ৫ আগস্ট, দ্বিতীয় ম্যাচ ৭ আগস্ট এবং শেষ ওয়ানডে হবে ১০ আগস্ট।

বাংলাদেশের ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম।

টি-টোয়েন্টি দল

এনামুল হক, মুনিম শাহরিয়ার, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও নাসুম আহমেদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com