বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বিশ্বকাপের আগে জেল হতে পারে নেইমারের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের আগে জেল হতে পারে নেইমারের

বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠতে আর মাত্র ১১৬ দিন বাকি। কাতার বিশ্বকাপে নেইমারকে ঘিরেই স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে তার আগেই কি দুঃসংবাদ শুনতে হবে ব্রাজিলকে? কর ফাঁকির অভিযোগে নাকি অন্তত দুই বছরের জেল হতে পারে নেইমারের। এমনটাই জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, ২০১৩ সালে নেইমার সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় যে চুক্তি করেছিলেন তার কর ফাঁকি দিয়েছেন। যে কারণে বর্তমান পিএসজি তারকা নেইমারের জেল হতে পারে দুই বছরের। শুধু জেল নয়, জরিমানা দিতে হবে ৯৬ কোটি টাকা। এমন দাবি করে মামলা করেছে সান্তোস।

বার্সেলোনাতে চারটি মৌসুম কাটিয়ে ২০১৭ সালে নেইমার রেকর্ড ২২ কোটি ২০ মিলিয়ন ইউরোতে পাড়ি জমান ফরাসি ক্লাব পিএসজিতে। দল বদলের পুরনো ইতিহাস টেনে সান্তোস অনিয়মের অভিযোগ তুলে করেছে মামলা।

বার্সেলোনার সঙ্গে নেইমারের আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল, ৫ কোটি ৭১ লাখ ইউরোয়। এর ৪ কোটি ইউরো পায় নেইমারের পরিবার, বাকি ১ কোটি ৭১ লাখ ইউরো পায় সান্তোস।

তবে স্প্যানিশ আইনজীবীরা জানিয়েছে নেইমার সান্তোস থেকে বার্সেলোনায় যেতে চুক্তি করেছিলেন ৮ কোটি ৩৩ লাখ ইউরোতে। মূলত ঝামেলাটা এখানেই। সে অনুযায়ী ২০১৬ সালে স্পেনের আদালতে মামলা করে সান্তোস। যার শুনানি হবে বার্সেলোনার আদালতে আগামী ১৭ অক্টোবর থেকে দুই সপ্তাহ। আর বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর থেকে।

সান্তোসের দাবি যদি নেইমারের বিপক্ষে যায় তাহলে বিশ্বকাপটা এই ব্রাজিলিয়ান তারকাকে দেখতে হবে জেলে বসে। তবে নেইমার জেলে যাক আর না যাক, বিশ্বকাপের আগে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোটা যে মানসিক ভাবে বিপর্যস্ত করবে না সেটার নিশ্চয়তা কী!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com