রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

এসএসসির রুটিন প্রকাশ, ১৬ দিনে পরীক্ষা শেষ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
এসএসসির রুটিন প্রকাশ, ১৬ দিনে পরীক্ষা শেষ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তত্ত্বীয় পরীক্ষা ১ অক্টোবর শেষ হবে। এরপর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

রোববার (৩১ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড নিজেদের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস. এম আমিরুল ইসলামের সই করা রুটিনে দেখা গেছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না।

এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। এবার মাত্র ১৬ দিনেই এসএসসির তাত্ত্বিক পরীক্ষা শেষ করা হবে। হিন্দু ধর্মের দুর্গা পূজা শুরু হওয়ার আগেই এসএসসি পরীক্ষার তাত্ত্বিক অংশ শেষ করা হবে।

এর আগে ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় বসবে।

এসএসসিতে বিভাগ ভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com