মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মিঠামইনে ভালবাসায় সিক্ত হলেন কিশোরগঞ্জের এসপি 

মোজাহিদুল ইসলাম, মিঠামইন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে
মিঠামইনে ভালবাসায় সিক্ত হলেন কিশোরগঞ্জের এসপি 
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে মিঠামইনে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকালে মিঠামইন ও ইটনা থানার আয়োজনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল-মামুন, অষ্টগ্রাম সার্কেলের এএসপি স্যামুয়েল সাংমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন ঠাকুর, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক আহম্মেদ সিদ্দিকী, প্রেসিডেন্ট রিসোর্টের মহাপরিচালক ডা. মো. শাহরিয়ার, ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্যা, মৃগা ইউপি চেয়ারম্যান দারুল ইসলাম, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান ভূইয়া প্রমুখ।
বিদায়ী পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) পরে অষ্টগ্রাম থানার আয়োজনে বিদায় সংবর্ধনায় যোগ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com