শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

‘সাকিব যখন অধিনায়ক, সেরা একাদশ সে-ই ঠিক করে’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
‘সাকিব যখন অধিনায়ক, সেরা একাদশ সে-ই ঠিক করে’

কয়েকদিন আগে সাকিব আল হাসানের কাছে টি-টোয়েন্টি অধিনায়কত্ব তুলে দিয়েছে বাংলাদেশ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি এই ফরম্যাটে নেতৃত্ব দেবেন তিনি।

তার ওপর কতটা ভরসা করে দল, এর প্রমাণই যেন মিলল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়।শুক্রবার টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল পরামর্শক হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়ার কথা জানান পাপন। এরপর বিসিবি সভাপতি জানান, সাকিব যখন অধিনায়ক তখন কোচ কে তাতে খুব একটা কিছু যায়-আসে না।

নিজের বাসভবনে তিনি বলেছেন, ‘সাকিব যখন অধিনায়ক হয় তখন কে কোচ বা অন্য কোনো কিছু ইস্যু হয় না। সেরা একাদশ সেই-ই ঠিক করে। তবে অবশ্যই হয়তোবা কোচের সাথে আলোচনা করে কিন্তু কোচও প্রাধান্য দেয় অধিনায়ককেই। তবে গেম প্ল্যানটা কিভাবে হবে সেটা হয়তো এক্সপ্লেইন করে দেয়। ’

নতুন কোচ শ্রীরামের দায়িত্ব নিয়ে পাপন বলেছেন, ‘শ্রীরামকে তো দেখিইনি এখনও। ওর সঙ্গে কথা না হলে তো বুঝতে পারবো না। শ্রীরামকে তো সামনাসামনি কেউ দেখিনি। কোচ বা টেকনিক্যাল কনসালটেন্টে হিসেবে কিছু জানি না। আমরা ওকে আনছি, ২১ তারিখ আসবে, ২২ তারিখ ওর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। এটুকু আপনাদের আবার বলতে পারি, ও হেড কোচ না টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com