মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগ্রেসদের দেয়া ৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার। পরে ওপেনার মুনিবা আলী ১৯ বলে ১৭ রানে ফিরে গেলে বিসমাহ মারুফকে সাথে নিয়ে জয় নিশ্চিত করে আরেক ওপেনার সিদরা আমিন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সিদরা। এজন্য তাকে খেলতে হয়েছে ৩৫ বল। আর বিসমাহ অপরাজিত ছিলেন ২০ বলে ১৭ রান করে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট নেন সালমা খাতুন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে হোঁচট খায় বাংলাদেশ। ডায়ানা বায়াগের বল ইনসাইডেজ হয়ে বোল্ড হন শামীমা সুলতানা (১)।

পরের ওভারে সাদিয়া ইকবালকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক (১)। এরপর রুমানা আহমেদও এলবিডব্লিউর শিকার মাত্র ১ রানে। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ।

সেখান থেকে ৩৪ বলে ২৪ রানের একটি জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি আর লতা মন্ডল। লতা ১২ রান করে নিদা দারের বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। ২৭ রানে ৪ উইকেট হারায় চ্যাম্পিয়নরা। এরপর সালমা খাতুনকে নিয়ে অধিনায়ক জ্যোতির ২৩ বলে ১৫ রানের আরেকটি ছোট জুটি। জ্যোতিকেও এলবিডব্লিউ করেন নিদা দার। ৩০ বলে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৭ রান।

১৪তম ওভারে মাত্র ৪২ রান তুলে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর আর লড়াকু পুঁজির পেছনে ছুটতে পারেনি। সালমা খাতুন ২৯ বলে অপরাজিত থাকেন ২৪ রানে। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com