রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জনগণের সমর্থন নিয়ে প্রতিটি সঙ্কট মোকাবেলা করেছি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
জনগণের সমর্থন নিয়ে প্রতিটি সঙ্কট মোকাবেলা করেছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সমর্থন থাকায় প্রতিটি সঙ্কট আমরা মোকাবেলা করেছি।

তিনি বলেন, একদিকে করোনা ও অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিরুপ পরিস্থিতিতেও আমাদের অর্থনীতি এখনো যথেষ্ট ভালো আছে। কোনো দুর্যোগ দেখা দিলেও আমাদের যে রিজার্ভ আছে, তাতে পাঁচ মাসের খাদ্য সামগ্রী কিনতে পারবো।

বৃহস্পতিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সরকারপ্রধান বলেন, করোনার কারণে অনেক কার্যক্রম বন্ধ ছিলো। তা সত্ত্বেও আমরা রিজার্ভ যথেষ্ট বাড়িয়েছি। আমাদের আর্থিক একটা স্থিতিশীলতার জন্য যতটা প্রয়োজন উদ্যোগ আমরা নিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, যে কোনো প্রকল্পের ক্ষেত্রে আমরা হিসাব করে দেখি, সেটি আমাদের দেশের জন্য কতটা উপকারী হবে। কত টাকা ঋণ নিতে হবে বা শোধ করার ক্ষেত্রে কতটা সুবিধা-অসুবিধা হবে সে বিষয়গুলো ভাবি।

প্রধানমন্ত্রী বলেন, এক ধরনের মানুষ আছে, সব সময় নেতিবাচক চিন্তা করে। যত ভালোই করুন, তারা ভুল ধরার জন্য বসে থাকে। কিছু পত্রিকা আছে তারা বাংলাদেশের দুর্গতি দেখার আশায় বসে থাকে। এটা যুগ যুগ ধরে দেখে আসছি।

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৫ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে যান এবং সেখানে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায় যোগদান করেন।

তিনি ১৯ সেপ্টেম্বর, নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে, তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com