বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

দুই সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো দুই বাংলাদেশির প্রাণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
দুই সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো দুই বাংলাদেশির প্রাণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মুনতাজ হোসেন (৩২)। তিনি ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছ থেকে নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

নিহতের ভাই ইন্তাজুল বলেন, ‘বড় ভাই শনিবার রাত ১টার দিকে উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে মহিষ আনতে যান। এ সময় ওপার থেকে গুলিবর্ষণ করে ভারতের ৫৪-বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে আমার ভাই মারা যান। রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ বিএসএফ নিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ঘটনাটি শুনেছি। শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এদিকে, রোববার (৯ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খৈতলা সীমান্তের বিপরীতে ভারতের কৈজুরী এলাকায় বিএসএফের গুলিতে হাসানুর রহমান (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার কুশখালী গ্রামের হায়দার আলীর ছেলে।

হায়দার আলী জানান, তার ছেলের পাসপোর্ট নেই। কয়েকদিন আগে সীমান্ত পার হয়ে ভারতে অত্মীয়র বাড়িতে বেড়াতে যান তিনি। রোববার ভোরে কয়েকজনের সঙ্গে সীমান্ত হয়ে দেশে ফিরছিলেন। পথে কৈজুরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে হাসানুর বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, হাসানুরের সঙ্গীরা তাকে উদ্ধার করে ভোর সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার করেন। সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, আমরা এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। তবে রোববার ভোরে সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি বলে জেনেছি। এটা ইন্টারনাল কোনো বিষয়ও হতে পারে। এরপরও আমরা খোঁজ নেয়ার চেষ্টা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "দুই সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো দুই বাংলাদেশির প্রাণ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com