শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

১৫ কিলোমিটার সাতার প্রতিযোগিতায় প্রথম রাব্বি রহমান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
১৫ কিলোমিটার সাতার প্রতিযোগিতায় প্রথম রাব্বি রহমান

টাঙ্গুয়ার হাওরে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে (১৫ কি.মি.) দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা।

সকালে সুনামগঞ্জের নীলাদ্রী লেকপাড়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মেজবাহ উদ্দিন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ জন  প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। নীলাদ্রী লেকপাড় থেকে শুরু হওয়া ১৫ কিলোমিটার দূরত্ব শেষ হয় তাহিরপুর টালার ঘাটে।

৪ ঘন্টা ৪৭ মিনিট সময় নিয়ে প্রতিযোগিতায় ১ম হয়েছেন বগুড়া জেলা ক্রীড়া অফিস এর মোঃ রাব্বি রহমান।

৫ ঘন্টা ২১ মিনিট সময় নিয়ে ২য় হয়েছেন বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটির জাহিদ কামাল বিদ্যুৎ। ৩য় হয়েছেন ক্রীড়া পরিদপ্তর এর সহকারী পরিচালক এস আই এম ফেরদৌউস আলম। তিনি সময় নিয়েছেন ৫ ঘন্টা ৫৮ মিনিট।

১২ জন প্রতিযোগিতায় অংশ নিলেও ১৫ কিলোমিটার দূরত্ব শেষ করতে পারেন ৮ জন। ৬ ঘন্টা ১৫ মিনিট সময় নেয় মোঃ বদর উদ্দীন, ৭ ঘন্টা ০৫ মিনিট সময় নেয় ফজলুল কবীর সিনা,  ৭ ঘন্টা ২০ মিনিট সময় নেয় শ্রী দ্বিপক ৭ ঘন্টা ৩২ মিনিট সময় নেয় মোঃ মাহমুদুল ইসলাম এবং ৮ ঘন্টা ০৬ মিনিট সময় নিয়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন আব্দুল্লাহ আল তওসিফ।

 সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জনাব করুনা সিন্দু চৌধুরী (বাবুল) উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, তাহিরপুর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন পরিচালক, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, জনাব মোঃ রুবেল খান, প্রভাষক, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা, জনাব হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, তাহিরপুর সহ স্থানীয় ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার, সুনামগঞ্জ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com