বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

নওয়াজের বলটি আসলেই ‘নো বল’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
নওয়াজের বলটি আসলেই ‘নো বল’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রবিবার অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের অগ্নিগর্ভ ম্যাচে সৃষ্টি হয়েছে ‘নো বল’ বিতর্ক। ভারতের ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নওয়াজের করা একটি ফুলটস ডেলিভারি বিরাট কোহলির কোমরের ওপরে ছিল। সেই বলে ডাউন দ্য উইকেটে এসে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন কোহলি। সেই সঙ্গে তিনি আম্পায়ারের কাছে নো বলের আবেদনও জানান।

কোহলির আবেদনের সাথে সাথেই আম্পয়ার বলটিকে ‘নো বল’ ঘোষণা করেন।

এতেই শুরু হয় সমস্যার।  পাকিস্তানি ক্রিকেটাররা চটে যান। তারা একজোট হয়ে এর প্রতিবাদ করেন। কিন্তু তাদের আপত্তিতে কোনো কাজ হয়নি। সেই নো বলেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ বলের নাটকীয়তায় ভারত পায় ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়। ম্যাচ শেষে নো বলটি নিয়ে সোশ্যাল সাইটে চলছে বিতর্ক। অনেকের মতেই এটা নো বল নয়। তাদের যুক্তি, বল তো কোহলির কাঁধের ওপর দিয়ে যায়নি! কিন্তু আইসিসির আইন বলছে, আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।

আইসিসির আইনের ৪১.৭ ধারায় (বিপজ্জনক এবং অন্যায্য নন পিচিং ডেলিভারি) স্পষ্ট করে লেখা আছে, “কোনো ডেলিভারি যদি পিচ না করে (ফুলটস) ক্রিজে সোজা হয়ে দাঁড়ানো ব্যাটারের কোমরের উচ্চতায় ওঠে এবং সেটা যদি ব্যাটারকে শারীরিকভাবে আহত করে কিংবা না করে, সেটি অন্যায্য (আনফেয়ার) ডেলিভারি হিসেবে গণ্য হবে। কোনো বোলার এমন ডেলিভারি করলে আম্পায়ারের উচিত সাথে সাথে নো বলের সংকেত দেওয়া। যদি সেই ডেলিভারি দ্বারা ব্যাটার শারীরিকভাবে আহত হন, তাহলে সেটিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিতে হবে। তখন আম্পায়ার অবশ্যই সেই বোলারকে শেষবারের মতো সতর্ক (ফাইনাল ওয়ার্নিং) করে দেবেন। যা পুরো ইনিংস জুড়ে বলবৎ থাকবে। সেই সঙ্গে তিনি অপর ফিল্ড আম্পায়ার, বোলিং দলের অধিনায়ক এবং উক্ত ব্যাটারকে বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। ”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com