বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সাফজয়ী নারী ফুটবলারদেরকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
সাফজয়ী নারী ফুটবলারদেরকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধান অতিথি হিসেবে তিনি এ সংবর্ধনা দেন।

এ সময় সাফজয়ী ২৩ জন নারী ফুটবলার ও ১১ জন প্রশিক্ষক ও কর্মকর্তাকে সম্মানা চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা এবং প্রশিক্ষক ও কর্মকর্তাকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

উনিশ বছর পর মেয়েদের হাত ধরে ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব আসে বাংলাদেশে। ছাদখোলা বাসে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় দেশের সাধারণ মানুষ, যা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে ছিল অনন্য নজির। রাষ্ট্রীয় কাজে তখন দেশের বাইরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই মেয়েদের সংবর্ধনা দিতে পারেননি।

তবে দেশে ফিরেই ঘোষণা আসে সংবর্ধনার। সে হিসেবে সাফজয়ীদের আর্থিক সম্মাননা ও সংবর্ধনা দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে। জানা গেছে, এদিন সাফজয়ী ২৩ ফুটবলারের সঙ্গে সময় কাটাবেন প্রধানমন্ত্রী।

এর আগে সাফ জয় করে সাবিনারা দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছিলেন, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘরের অবস্থা ভালো নয়, যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com