বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট ভাবা ‘ভুল’: মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট ভাবা ‘ভুল’: মেসি

২০১৯ সালে সর্বশেষ কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর টানা ৩৫ ম্যাচে আর কোনো ম্যাচে হারেনি আলবিসেলেস্তেরা। আর মাত্র দুটো ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করে নেবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।

এর মধ্যে ২৮ বছরের শিরোপা খরার আক্ষেপ কাটিয়ে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা জিতেছেন কোপা অ্যামেরিকার শিরোপা। সেই সাথে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছেন মেসিরা। তবুও আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের ফেভারিট ভাবছেন না সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

বিশ্বকাপ মিশনে ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসজির হয়ে এই মৌসুমের শুরু থেকে দুরন্ত ছন্দে থাকা মেসি। সেখানে স্বাগতিকদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলে কাতারে পা রাখবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্প্রতি ‘ইউনিভার্সো ভালদানো’ নামে এক শোয়ে অংশ নিয়ে বিশ্বকাপের ভাবনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন তারকা মেসি। যেখানে তিনি জানিয়েছেন, তার দেশ আর্জেন্টিনাকে ফেভারিটের কাতারে রাখতে চাইছেন না।

মেসির মতে, ৩৬ বছর পর প্রথম বিশ্বকাপ জিততে চাইলে আর্জেন্টিনাকে সবার আগে যে কাজটা করতে হবে, ফেভারিটের তকমা গায়ে লাগানো যাবে না।

আর্জেন্টিনার সুযোগ নিয়ে জানতে চাইলে মেসি বলেন, এখন সব দলের বিপক্ষে খেলাই কঠিন। (বিশ্বকাপে) সব দলকে হারানোই কঠিন হবে। কারণ ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। যদিও ওরা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। তবে লাতিন দলগুলোকে হারানোও কঠিন।

তবে নিজেদের ফর্মের প্রতিও বিশ্বাস রাখছেন মেসি। তিনি বলেন, আমরা ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা ফেভারিট তকমার ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না, ফেবারিট হওয়ায় এমনিতেই জিতব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে।

উল্লেখ্য, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। ‘সি’ গ্রুপে মেসিদের মুখোমুখি হবে সৌদি আরবের। দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর মেক্সিকোর এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com