রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ম্যানইউতে প্রতারণার শিকার হয়েছি: রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
ম্যানইউতে প্রতারণার শিকার হয়েছি: রোনালদো

অভিমান-ক্ষোভে জ্বলছে ‘সি আর সেভেন’। কাতার বিশ্বকাপ শুরুর আগে রীতিমত বোমা ফাটালেন পর্তুগিজ সুপারস্টার। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যার ‘সি আর সেভেন’ হয়ে উঠা, সেই ক্লাব নাকি তার সঙ্গে বেইমানি করেছে। ম্যানইউ ক্লাব থেকে তাকে বের করার অভিযোগও করেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার (১৪ নভেম্বর) ভোরে টকটিভিতে সাংবাদিক পিয়ার্স মরগানকে দেয়া সাক্ষাৎকারে মনের যত ক্ষোভ তুলে ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদোর কাছে জানতে চাওয়া হয় ইউনাইটেডের উচ্চ মহল থেকে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে কি না, রোনালদো বলেন, হ্যাঁ শুধু কোচই নন আরও দু-তিন জন আছেন ক্লাবের ভেতর। আমি প্রতারিত বোধ করছি।

পিয়ার্স মরগান টুইটারে লিখেছেন, রোনালদোর জীবনে দেয়া সবচেয়ে বিস্ফোরক সাক্ষাৎকার এটি।

বিবিসি স্পোর্টের সিমোন স্টোন লিখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হয়েছে।

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেনি। তাই চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে যোগ দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে, রোনালদো আগস্ট মাসে অঙ্গীকার করেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে তিনি তার সেরাটা দেবেন, তিনি এমনটাই আশা করছিলেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

অক্টোবরে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামতে অসম্মতি জানিয়েছিলেন রোনালদো। শাস্তিস্বরুপ পরের ম্যাচে চেলসির বিপক্ষে তাকে স্কোয়াডে রাখেননি ম্যানেজার টেন হাগ। সবশেষ, ৬ নভেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি, এরপর অসুস্থতা দেখিয়ে আর খেলেননি ওল্ড ট্রাফোর্ডের হয়ে।

রোনালদো বলেন, এরিক টেন হ্যাগের জন্য আমার কোনো শ্রদ্ধাবোধ নেই। কারণ সেও আমাকে কোনো সম্মান দেখায় না। যদি আপনি আমাকে সম্মান না দেখান আমারও আপনার প্রতি কোনও সম্মান নেই।

চলতি মৌসুমে ম্যান ইউনাইটেডের ১৬ ম্যাচের ১২টিতে স্কোয়াডে ছিলেন পর্তুগিজ তারকা। এর মধ্যে দুই ম্যাচে তাকে মাঠেই নামানো হয়নি। ৯০ মিনিট খেলেছেন মাত্র তিন ম্যাচে। ৬ ম্যাচেই ছিলেন না শুরুর একাদশে। তার সাথে এমন আচরণের জবাবও দিয়েছেন রোনালদো।

ওই সাক্ষাৎকারে রোনালদো আরও বলেন, আমি মনে করি সমর্থকদের সত্য জানা প্রয়োজন। আমি ক্লাবের জন্য সেরাটা দিতে চাই এজন্য আমি এখানে এসেছি। কিন্তু এখানে প্রতারিত অনুভব করেছি এবং কিছু মানুষ আমাকে এখানে চায়নি, শুধু এই বছর না, গত বছরও।

স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাব ছাড়ার পর ক্লাবে কোনও পরিবর্তন আসেনি জানিয়ে রোনালদো বলেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেড ভালোবাসি, আমি সমর্থকদের ভালোবাসি, তারা আমাকে সাপোর্ট দিয়েছে কিন্তু তারা যদি অন্য কিছু চায় তবে ক্লাবে অনেক অনেক পরিবর্তন প্রয়োজন।

রোনালদো বলেছেন, এই ক্লাব নিয়ে তার ভাবনা ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে মেলে, যিনি রোনালদোকে ইউনাইটেডে পুনরায় নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন।

অ্যালেক্স ফার্গুসন সবার চেয়ে ভালো জানেন যে ক্লাবটি যে পথে থাকার কথা সেই পথে নেই, যোগ করেন তিনি।

গত মৌসুমে ম্যানইউর কোচ হিসাবে যোগ দেয়া জার্মান কোচ রালফ র‍্যাঙনিককের বিষয়ে রোনালদো বলেন, আপনি তো কোচই নন, আপনি কীভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের বস হবেন। আমি তো উনার নামই শুনিনি।

এছাড়া রোনালদো তার সাবেক সতীর্থ ইংল্যান্ডের ওয়েন রুনির ওপরও রাগ ঝেড়েছেন। রোনালদো বলেন, আমি জানি না রুনি আমার এতো বাজেভাবে কেন সমালোচনা করে। হয়তো তার ক্যারিয়ার শেষ এবং আমি এখনও শীর্ষ পর্যায়ে খেলছি। আমি বলবো না যে আমি তার চেয়ে দেখতে ভালো। যা কি না সত্য…..।

এই সাক্ষাৎকারের পরে ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষে বিপক্ষে নানা ধরনের মন্তব্য আসছে। লিভারপুলের সাবেক ফুটবলার জেমি ক্যারেঘার একটি টুইট করে লিখেছেন, রোনালদো এরিক টেন হাগের অধীনে ক্লাব ছাড়তে চেয়েছেন, বদলি হিসেবে নামতে চাননি, বেঞ্চ থেকে স্টেডিয়াম ছেড়ে বের হয়ে গেছেন ম্যাচ শেষ হওয়ার আগে। এসবের পর ইউনাইটেডের ৯৯% ভক্তই কোচের পক্ষে থাকবেন। এটাই প্রমাণ করে রোনালদো বিষয়গুলো ভালোভাবে সামলাতে পারেননি।

বিবিসি রেডিও ম্যানচেস্টারের উপস্থাপক স্কটি লিখেছেন, রোনালদো ঠিক বলছেন। ইউনাইটেড ভুল বিনিয়োগ করছে অনেক দিন ধরে। রোনালদোকে এই বয়সে সপ্তাহে ৫ লাখ পাউন্ড বেতন দেয়া একটা বড় উদাহরণ।

স্টিভেন বার্টলেট লিখেছেন, কোন ক্লাব রোনালদোকে এখন সই করাবে? তার সাথে কোন ম্যানেজার কাজ করতে চাইবে? রোনালদো যা করেছেন তা অসম্মানজনক। আমি আশা করবো ইউনাইডেটের সমর্থকরা দল ও ম্যানেজারের পাশে দাঁড়াবেন এবং রোনালদো যাতে আর ওল্ড ট্র্যাফোর্ড না আসেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে মাঠ ও মাঠের বাইরে রোনালদোর সময়টা ভালো কাটেনি। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার ছিলেন তিনি। ইউরোপে এখন বিশ্বকাপের বিরতি, আবারও মাঠে নামবে ক্রিসমাসের পর ততদিনে রোনালদো ম্যানচেস্টারে আর ফিরবেন কি না সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে রোনালদোর পূর্ন মনোযোগ এখন কাতার বিশ্বকাপের দিকে, যেখানে পর্তুগাল ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার সাথে একই গ্রুপে আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com