বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

বিলাসবহুল হোটেল ছেড়ে কাতারে ছাত্রাবাসে আর্জেন্টিনা দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
বিলাসবহুল হোটেল ছেড়ে কাতারে ছাত্রাবাসে আর্জেন্টিনা দল

বিশ্বকাপ ফুটবল খেলতে কাতারে পৌঁছে গিয়েছেন লিওনেল মেসিরা। তবে সেখানে বিলাসবহুল হোটেলে থাকবেন না তারা। কাতারে পৌঁছে মেসিদের নিয়ে কোচ স্কালোনি উঠলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রাবাসে! বিফ বার্বিকিউ খাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। অথচ অন্য দলের ফুটবলাররা দেশের সেরা হোটেলগুলোতে থাকছেন। বৃহস্পতিবার সকালে পৌঁছানোর পর মেসিরা তখন অন্য মেরুতে।

আর্জেন্টিনার স্থানীয় খাবারগুলোর মধ্যে অন্যতম গরুর মাংসের বারবিকিউ। কাতারে প্রবেশের আগে টিম আর্জেন্টিনার কর্তৃপক্ষ জানতে পারে, হোটেলগুলোর তুলনায় ছাত্রাবাসে খোলা আকাশের নিচে দারুণ বিফ বারবিকিউ তৈরি হয়। এগুলোর স্বাদও তুলনামূলক ভালো। তাই ছাত্রাবাসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসিরা।

মেসি এবং আর্জেন্টিনার সবাই যাতে খাবার খেতে পারেন সেটার ব্যবস্থা করা হয়েছে। বার্বিকিউ বানানো হবে আর্জেন্টিনার রন্ধনপ্রণালীতে। মাংসের সঙ্গে থাকবে সব্জি এবং ওয়াইন। যদিও মেসিদের খাওয়ার পরিমাণ বেধে দেওয়া থাকবে। দক্ষিণ আমেরিকার বিফ সুস্বাদু। সেখান থেকে নিয়ে আসা হয়েছে মেসিদের জন্য।

আর্জেন্টিনা এ বারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। তারা দেশ থেকে রাঁধুনিও নিয়ে এসেছে। অনেক দেখেশুনে তবেই ওই ছাত্রাবাস বেছে নিয়েছেন মেসিরা। সেই ছাত্রাবাসে ভাল অনুশীলনের জায়গাও রয়েছে। সেই সঙ্গে খোলা আকাশের নীচে রান্নার ব্যবস্থাও।

আর্জেন্টিনার ফুটবল কর্তারা চাইছেন মেসিদের ঘরের পরিবেশ দিতে। অন্তত খাবারের দিক থেকে সেটা সম্ভব করার চেষ্টা করছেন তারা। আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে। ২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলতে নামবেন মেসিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com