বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

লিওনেল স্কালোনির চোখে বিশ্বকাপ খুবই ‘নিষ্ঠুর’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
লিওনেল স্কালোনির চোখে বিশ্বকাপ খুবই ‘নিষ্ঠুর’

দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকেও উড়িয়ে দিয়ে ফাইনালিসিমা জিতেছিল লিওনেল মেসিরা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে কাতারে গেছে আর্জেন্টিনা। অনেকের ফেবারিটের তালিকায়ও ওপরের দিকে আছে দলটি। তবুও বিশ্বকাপে দল নিয়ে বেশি নির্ভার হতে পারছেন না কোচ লিওনেল স্কালোনি। তাই বিশ্বকাপকে খুবই নিষ্ঠুর হিসেবে মন্তব্য করেছেন তিনি।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। যেটি আবার তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে সেরা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ফলে তার সতীর্থরাও খুব করে চাইছেন এবারের বিশ্বকাপটি যেন মেসির হাতে ওঠে। তাই দুর্দান্ত ছন্দ নিয়েই ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

কিন্তু বিশ্ব মঞ্চে অনিশ্চয়তা এবং অন্যায্যতাকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, বিশ্বকাপ খুবই নিষ্ঠুর। একটি সামান্য ভুলে ভেঙেচুরে যেতে পারে সব স্বপ্ন।

আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেছেন, গুরুত্বপূর্ণ হচ্ছে, বিশ্বকাপে একটি ভুল বা আত্মঘাতী সিদ্ধান্ত অপ্রত্যাশিতভাবে আপনাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে। এমন অনেক উদাহরণ কিন্তু আমরা অতীতেও দেখেছি।

কোচ স্কালোনি ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপের উদাহরণ টেনে বলেছেন, সেবার আর্জেন্টিনা দল যেভাবে ছিটকে গিয়েছিল, এমন কিছু তাদের প্রাপ্য ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে একটি অন্যায্য পেনাল্টির কারণে বাদ পড়েছিল আকাশি শিবির। যেটি আসলে পেনাল্টিই ছিল না। তাই এসব বিষয়কে বিবেচনায় নিতে হবে। কখনও কখনও বিশ্বকাপ খুবই নিষ্ঠুর এবং খুবই অন্যায্য। অনেক সময় এমন দল ফাইনালে পৌঁছে যায়, যারা বাকিদের ওপর আধিপত্যই করতে পারেনি।

তবে এই অনিশ্চয়তাকে সঙ্গী করেই আসন্ন বিশ্বকাপকে উপভোগ করার বার্তা দিয়েছেন স্কালোনি। তিনি মনে করেন, এটা যা নিয়ে আসে, সব আপনাকে আনন্দের সঙ্গে উপভোগ করার চেষ্টা করতে হবে। আশা করি, আমাদের জন্য ভালো কিছুই হবে।

বিশ্বকাপে স্কালোনি অবশ্য কাউকে ফেভারিট বলতে চান না। তিনি বলেছেন, ফেবারিট নিয়ে বলতে হলে, এটা বলার সাহস নেই যে বিশ্বকাপে কোনো ফেবারিট আছে। এটা অসম্ভব। দারুণ কিছু দল আছে, যাদের অনেকের একে অপরের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে দেখা হয়ে যেতে পারে এবং সেখানেই যাত্রা শেষ হয়ে যেতে পারে। তাই এটা বলা কঠিন যে কে বিশ্বকাপ জিতবে।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর। মেসিদের মুখোমুখি হবে সৌদি আরব। দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর মেক্সিকোর এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com