বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

ফুটবল বিশ্বকাপের খেলা বাংলাদেশে কোথায় দেখবেন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বকাপের খেলা বাংলাদেশে কোথায় দেখবেন

চার বছর পর আবারও শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। কাতারের দোহায় এক মাস ব্যাপী ফুটবল যুদ্ধ শুরু হতে বাকী আর মাত্র কয়েক ঘন্টা। ফুটবল বিশ্বকাপের উন্মদনার জ্বরে কাপছে পুরো বিশ্ব। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার না কি অন্য কেউ, কে জিতবে কাতার বিশ্বকাপ তা নিয়ে চায়ের আড্ডায় চলছে তর্ক। পাড়া-মহল্লায় শুরু হয়েছে উত্তেজনা।

কিন্তু বাংলাদেশে বসে কাতার বিশ্বকাপের প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স বা স্পেনের খেলা কীভাবে দেখবেন? বিশ্বকাপ দেখার মাধ্যম আছে দুটি। টেলিভিশন ও মোবাইল অ্যাপ।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, সত্ত্বাধিকার কেনা টিভি চ্যানেলই কেবল প্রচার করতে পারবে ফিফা বিশ্বকাপ ২০২২। সেই নিয়ম অনুযায়ী কাতার বিশ্বকাপের সব গুলো ম্যাচ দেখাবে বাংলাদেশের ৩টি টেলিভিশন চ্যানেল। চ্যানেলগুলো হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বেসরকারি মালিকানার দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’ এবং গাজী টিভি (জিটিভি)।

এছাড়াও মোবাইলে টফি অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে। টিভি চ্যানেল গুলোতে সরাসরি খেলা দেখার পাশাপাশি থাকছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও।

কাতার বিশ্বকাপ বাংলাদেশে দেখাবে যারা

১. বিটিভি

২. টি স্পোর্টস

৩. গাজী টিভি

৪. টফি অ্যাপ

 

কাতার বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণে ওঠছে আজ। বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৯৭৮ সালের ফাইনাল, ১৯৮২ সালের কিছু ম্যাচের পর ১৯৮৬ সাল থেকে নিয়মিত ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে আসছিল। স্যাটেলাইটে বেসরকারি চ্যানেলের যুগ চালু হওয়ার পর থেকে বেসরাকারি টিভি চ্যানেলগুলো বিশ্বকাপ সম্প্রচারের সত্ব কিনে নিলেও সমস্যায় পড়তে হয়নি বিটিভিকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com