বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

সৌদির কাছে হারলেও মেসির নতুন দুই রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
সৌদির কাছে হারলেও মেসির নতুন দুই রেকর্ড

কাতার বিশ্বকাপের শুরুটা মোটেও ভাল হল না আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে ২-১ গোলে হার মেসি, ডি-মারিয়াদের। তবে সৌদির কাছে হারলেও নতুন রেকর্ড বইয়ে নাম লেখালেন লিওনেল মেসি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পঞ্চম বিশ্বকাপে খেলছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই রেকর্ডে মেসির আগে নাম লেখান মেক্সিকোর কিংবদন্তি গোলকিপার আন্তোনিও কারবাহাল, সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেজ এবং জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ডিফেন্সিভ মিডফিল্ডার লোথার ম্যাথাউস। এবার সেই তালিকায় যোগ হলো মেসির নাম।

শুধু তাই নয় সৌদি আরবের বিপক্ষে আরেকটি রেকর্ডেও নাম লেখান মেসি। পঞ্চম খেলোয়াড় হিসেবে ৪টি বিশ্বকাপে গোল দেওয়ার রেকর্ডও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। সৌদির বিপক্ষে স্পট কিক থেকে আর্জেন্টিনাকে লিড এনে দেন পিএসজি তারকা। তাতেই হয়ে যায় আরেকটি রেকর্ড। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন মেসি। এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ সালের বিশ্বকাপে গোল করেছিলেন মেসি। গোল পাননি শুধু ২০১০ বিশ্বকাপে।

লিওনেল মেসির পর সর্বোচ্চ তিনটি বিশ্বকাপে গোল করেন দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯৪ বিশ্বকাপে গোল করেছেন ম্যারাডোনা। আর ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

এর আগে চারটি বিশ্বকাপে গোল দিয়েছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং দুই জার্মান তারকা উই সিলার ও মিরাস্লাভ ক্লোসা। তবে এ চার তারকাই গোল দিয়েছেন টানা চারটি বিশ্বকাপে। এবার অবশ্য এ রেকর্ডটা এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে রোনালদোর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com