শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সার্বিয়ার বিপক্ষে নামার আগে বিন্দাস মুডে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
সার্বিয়ার বিপক্ষে নামার আগে বিন্দাস মুডে ব্রাজিল

দুই বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা ও জার্মানি হার দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছে। ছোট দলগুলির লড়াকু ফুটবল রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে বড় দলদের। তবে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে কোনও চাপ তো দূরের কথা বিন্দাস মেজাজে রয়েছে ব্রাজিল। অনুশীলনে কোনও কড়াকড়ি নেই, নাচে-গানেই প্রথম ম্যাচের প্রস্তুতি সারলেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, দানি আলভেজরা।

কাতার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার নেইমারের ব্রাজিল। বিশ্বকাপে একঝাঁক তারকাসমৃদ্ধ স্কোয়াডে, ঘাটতি নেই কোনো পজিশনেই। আরও একটি বিশ্বকাপ, ব্রাজিলের আরও একবার হেক্সা জয়ের মিশন। ২০০২ সালের পর থেকে যে লক্ষ্যে চার-চারটি বিশ্বকাপ খেলে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সার্বিয়ার বিপক্ষে নিজেদেরে প্রথম ম্যাচ নামার আগের দিন গ্র্যান্ড হামাদ স্টেডিয়ামে অনুশীলন সারে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অনুশীলনে অন্য মেজাজে পাওয়া যায় ফুটবলারদের। গ্র্যাব্রিয়াল জেসুস নাচতে নাচতে অনুশীলনে নামেন। নেইমারকে আড্ডা দিতে দেখা যায় পরিচিত সাংবাদিকের সঙ্গে। কোচ তিতেও সহকারীরর সঙ্গে মাঠে হাঁটতে হাঁটতে ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে সাম্বার মতই হাততালি দিয়ে নাচতে নাচতে চলে ফিজিক্যাল ট্রেনিং।

২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এর পর দীর্ঘ ২০ বছর ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপ। ফের এশিয়ার মাটিতে বিশ্ব ফুটবলের আসর। নিজেরা ফুরফুরে মেজাজে থাকলেও শিরোপা খরা কাটাতে বিশ্বজুড়ে সমর্থকদের পাহাড় সমান চাপ কিন্তু রয়েছে।

ম্যাচ পূর্বে ব্রাজিল কোচ তিতে বললেন, চাপ আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। ব্রাজিলের ফুটবল ইতিহাসে দীর্ঘ দিন ধরেই তা রয়েছে। উত্তরাধিকার সূত্রেই আমাদের উপরে চাপ এসে পড়ে। তাই এই নিয়ে ভাবছি না। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা দরকার তাই করেছি।

ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেছেন, ব্রাজিল দলের সঙ্গে অন্য কোনও দলের মিল না খুঁজতে।

অপরদিকে, শক্তির বিচারে ব্রাজিলের তুলনায় অনেকটা পিছিয়ে সার্বিয়া। তবে লড়াইয়ের ময়দানে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ড্রাগান স্টোকোভিকের দল। বিশ্বকাপে নামার আগে শেষ ৬ ম্যাচে অপরাজিত সার্বিয়া। মূলত টিম গেম খেলেই তিতের দলকে টেক্কা দিতে চাইছেন সার্বিয়ার ফুটবলাররা।

ব্রাজিল মোট ২২ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে। অন্যদিকে সার্বিয়া এই নিয়ে ১৩ বার বিশ্বকাপের মঞ্চে নামছে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কুইনহস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন।

সার্বিয়ার সম্ভাব্য একাদশ

মিলিনকোভিচ স্যাভিচ (গোলরক্ষক), মিত্রোভিচ, মিলেনকোভিচ, পাভলোভিচ, কস্তিচ, গুদলেই, মিলিনকোভিচ-স্যাভিচ, লুকিচ, জিভকোভিচ, তাদিচ, ভ্লাহোভিচ।

উল্লেখ্য, সার্বিয়ার পর ব্রাজিলকে লড়তে হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সুইসদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর খেলবেন নেইমাররা। আর ২ ডিসেম্বর লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com