শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অভিশপ্ত লুসাইলে আর্জেন্টিনার ‘ডু অর ডাই’ ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
অভিশপ্ত লুসাইলে আর্জেন্টিনার ‘ডু অর ডাই’ ম্যাচ

অভিশপ্ত লুসাইল! কাতার বিশ্বকাপে এই মাঠে অভিযান শুরু করেছিলেন লিওনেল মেসি। মেসি গোল করা সত্ত্বেও সৌদি আরবের কাছে হার! এ বারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন। বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম অঘটন। এখানেই শেষ নয়। ব্রাজিলও এই মাঠেই বিশ্বকাপ অভিযান শুরু করেছে। দল জিতেছে। অনবদ্য দুটি গোল করেছেন রিচার্লিসন। তবে এই মাঠেই চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। আর এই মাঠেই আজ আরও একবার নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেক্সিকোর বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলে বিশ্বকাপ থেকে বিদায়ও হয়ে যেতে পারে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ মেসির। শেষ সুযোগও। শূন্য হাতে ফিরতে হবে না তো?

পিএসজি তারকা মেসি ফিট রয়েছেন তো! বিশ্বকাপের শুরু থেকে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। প্রথম ম্যাচে খেলেছেন। ম্যাচের ১০ মিনিটে তার পেনাল্টি গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। তবুও মেসিকে ঠিক মেসির মতো লাগেনি। মেক্সিকোর বিরুদ্ধে তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।

মেক্সিকোর কোচ জেরার্ডো (টাটা) মার্টিনো। বার্সেলোনায় মেসিকে কোচিং করিয়েছেন। আর্জেন্টিনাকেও কোচিং করেছেন টাটা। মেসি এবং তার দল, নিজের দেশের ফুটবল সম্পর্কে সবই জানা মেক্সিকোর আর্জেন্টাইন কোচের। আরও একটা বড় বাধা রয়েছে মেসির সামনে। মেক্সিকো গোলরক্ষক ওচোয়া। পোল্যান্ড তারকা রবার্ট লেওয়ানডস্কির পেনাল্টি বাঁচিয়ে দলকে এক পয়েন্ট অন্তত দিয়েছেন।

সৌদি আরবের কাছে অপ্রত্য়াশিত হার, মেক্সিকো ও্র মেসির পরিস্থিতি। সাংবাদিক সম্মেলনে সবই খোলসা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সাংবাদিক সম্মেলনে সৌদির কাছে অপ্রত্য়াশিত হার, মেক্সিকো ও মেসির বর্তমান পরিস্থিতি সবই খোলসা করলেন। বলেছেন, সৌদির বিপক্ষে ম্যাচে দল যে পরিকল্পনায় নেমেছিল, এই ম্যাচেও কিছু বদলাবে না। একটা ম্যাচে খারাপ ফলের জন্য নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি নই। তবে এই ম্যাচে আমাদের বাস্তবটাকে পরিবর্তন করতে হবে এবং মেক্সিকোকে হারানো নিয়ে ভাবতে হবে। ধাক্কা খেলে উঠে দাঁড়াতে হয়। আমাদের প্লেয়াররা সেটাই করবে। নিজেদের খেলার ধরন নিয়ে আমাদের মধ্যে কোনও ধোঁয়াশা নেই। তবে প্রথম একাদশে কিছু পরিবর্তন হতে পারে। মেক্সিকো খুবই ভালো দল। ওদেরও নিঃসন্দেহে মজবুত কোনও পরিকল্পনা রয়েছে। ওদের কোচ অনবদ্য। আক্রমণাত্মক ফুটবল খেলে।

সাংবাদিক সম্মেলনে এরপরই উঠে এল মেসি প্রসঙ্গ। বলেছেন, মেসি একদম ঠিক রয়েছে। তবে সব থেকে বড় বিষয়, দলের সকলকে প্রয়োজন। আশা করছি, এই ম্যাচে সব ঠিক হয়ে যাবে। মেসি শারীরিক ও মানসিক, সবদিক থেকেই সেরা জায়গায় রয়েছে।

মেক্সিকো কোচ টাটা মার্টিনো প্রতিপক্ষতে বাড়তি প্রশংসায় ভরিয়ে বলেন, জিততে হলে আমাদের সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে। অসম্ভবকে সম্ভব করতে হবে। এ বারের বিশ্বকাপে খেতাব জেতার জন্য়ই এসেছি। তার জন্য এই ম্যাচটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নকআউটে যেতে হলে, এই ম্যাচ জিততেই হবে।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর সাথে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com