বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

ব্রাজিলকে হারানো সম্ভব: ইয়াকিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
ব্রাজিলকে হারানো সম্ভব: ইয়াকিন

বিশ্বকাপে বরাবরই চমক দিয়ে থাকে ইউরোপের দল সুইজারল্যান্ড। ২০২০ ইউরোতে ফ্রান্সকে বিদায় করে সবার নজরে পড়ে সুইজারল্যান্ড। এরপর ব্রাজিল এবং সুইজারল্যান্ড একই গ্রুপে পড়েছে, তখন সবাই ফিরে যায় ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলকে রুখে দেয়ার ম্যাচে। তবে এই ব্রাজিলকেও হারানোর ক্ষমতা রাখে সুইজারল্যান্ড এমনটা মনে করেন সুইস কোচ ইয়াকিন।

সোমবার বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচটি শুরু হবে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, অবশ্যই ব্রাজিলের বিপক্ষে জেতা সম্ভব। এই টুর্নামেন্ট এরইমধ্যে অনেক অবিশ্বাস্য কিছু খেলা উপহার দিয়েছে। এটা মূলত ওই দিনের ফর্ম এবং ম্যাচের অবস্থার ওপর নির্ভর করবে। আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা তাদের ব্যাপারে বেশ সচেতন, কেননা তারা বিশ্বকাপ জয় করতে এসেছে। তাদের বিপক্ষে লড়াই করাটা হবে রোমাঞ্চকর।

সুইজারল্যান্ডের কোচ বলেন, আমি ছোট থেকেই ব্রাজিলের খেলা দেখতে ভালোবাসি। মূলত তাদের খেলা দেখেই আমি ফুটবলার হয়েছিলাম। কৌশলগত দিক দিয়ে এই ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। আমরা আমাদের এই ম্যাচে একটা দল হিসেবে মেলে ধরব। আমি আমার কাজটি করে যাব ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত।

এদিকে সুইসদের বিপক্ষে বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্রাজিল। ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত এ দুই দলের খেলা হয়েছে দুবার যেখানে দুটি ম্যাচই ড্র হয়েছে। ২০১৮ সালে ১-১ গোলে ড্র করার আগে ১৯৫০ সালে দেখা হয়েছিল এ দুদলের। সেই ম্যাচে ব্রাজিলকে ২-২ গোলে আটকে দিয়েছিল সুইসরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com