বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বিশ্বকাপ ভিআরে ৪৮ ম্যাচে বাতিল ১৭ গোল, ৮ পেনাল্টি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ভিআরে ৪৮ ম্যাচে বাতিল ১৭ গোল, ৮ পেনাল্টি

বিপক্ষ দলের জালে বল জড়ানোর পরে ফুটবলার উদযাপন শুরু করে দিচ্ছে। তারপর জানা যাচ্ছে, গোল হয়নি। অফসাইড। কাতার বিশ্বকাপে নতুন উৎপাতের নাম ভিআর (VAR)। বিশ্বকাপে ভিআর প্রযুক্তির কাছে ফুটবলার থেকে দর্শক সবাই অতিষ্ঠ। বাতিল হচ্ছে একের পর এক গোল। দেওয়া হচ্ছে পেনাল্টি। গ্রুপ পর্বেই এ বারের বিশ্বকাপ ‘ভিআর আক্রান্ত’।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে ভিআরের সিদ্ধান্তে বাতিল হয়েছে মোট ১৭টি গোল। তার মধ্যে ওপেন প্লে থেকে ৯টি গোল বাতিল হয়েছে।

ফুটবলার গোল দেওয়ার পরে ফাউলের কারণে সেই গোল বাতিল করেছেন রেফারি। ৮টি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। আর সবটাই হয়েছে ভিআরের সাহায্যে। ভিআর প্রযুক্তির দায়িত্বে থাকা রেফারি মাঠের রেফারিকে পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে গোল বাতিল করেছেন ম্যাচ রেফারি।

ভিআরের সাহায্যে চলতি বিশ্বকাপে ৮টি পেনাল্টি দিয়েছেন রেফারিরা। তার মধ্যে অবশ্য ৫টি পেনাল্টি মিস্‌ করেছেন ফুটবলাররা।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি মিস তারমধ্যে অন্যতম। ভিআরের সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু মেসির শট বাঁচিয়ে দেন পোল্যান্ডের গোলরক্ষক শেজনি।

ভিআরের সাহায্যে পেনাল্টি বাতিলও হয়েছে। বেলজিয়ামের বিপক্ষে ক্রোয়েশিয়ার জন্য পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু পরে ভিআরের সাহায্যে সেই পেনাল্টি বাতিল করেন রেফারি। কারণ, ক্রোয়েশিয়ার ফুটবলারকে ফাউল করার আগে তাদেরই এক ফুটবলার অফসাইডে ছিলেন।

ভিআরের সাহায্যে গোলও হয়েছে এ বারের বিশ্বকাপে। ২টি গোল অফসাইডের কারণে বাতিল করেছিলেন লাইন্সম্যান। কিন্তু পরে ভিআরে সেই সিদ্ধান্ত বদলে যায়।

তবে ভিআরের জন্য চলতি বিশ্বকাপে লাল কার্ড দেখতে হয় ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনসিকে। ইরানের বিপক্ষে হেনসি ফাউল করেন। বক্সের বাইরে ইরানের মেহদি তারেমিকে ফাউল করেন তিনি। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখান। কিন্তু পরে ভিআরের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com