বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

২২০০ কোটি টাকায় সৌদি ক্লাবে রোনালদো!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
২২০০ কোটি টাকায় সৌদি ক্লাবে রোনালদো!

কাতার বিশ্বকাপে খেলা একমাত্র ফুটবলার, যিনি এই মুহূর্তে ক্লাবহীন। তিনি আর কেউ নন ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে বিশ্বকাপ শেষে খুব বেশি দিন মাঠের বাইরে থাকছেন না রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে, আগামী বছরের শুরুর দিন থেকেই সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিবেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে আড়াই বছরের।

যেখানে প্রতি বছর রোনালদোর পারিশ্রমিক থাকবে ২০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা। এমনটা হলে ৩৭ বছর বয়সেও রোনালদো হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার।

লিওনেল মেসি বর্তমানে পিএসজি থেকে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ইউরো অর্জন করছেন। নেইমার তার চেয়ে ৫ মিলিয়ন কম। তবে সৌদি ক্লাবের সঙ্গে রোনালদোর চুক্তি হয়ে গেলে কেউই তার ধারে কাছে থাকবেন না। এমনকি ফুটবল ছাড়াও ক্রীড়াঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অ্যাথলেট হবেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

আল নাসেরে রোনালদোর কোচ হিসেবে থাকবেন রুদি গার্সিয়া।  চলতি বছরই ক্লাবটির দায়িত্ব নিয়েছেন সাবেক এই ফরাসি মিডফিল্ডার। তাছাড়া রোনালদো সতীর্থ হিসেবে পাবেন স্প্যানিশ সেন্টার-ব্যাক আলভারো গনসালেসকে।

চলতি মৌসুম শুরু হওয়ার পর থেকেই ফর্মের সঙ্গে সখ্যতা নেই রোনালদোর। ১৬ ম্যাচে গোল করেছেন মাত্র ৩ টি। বেশ কয়েকটি ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় তাকে। যা মেনে নিতে পারেননি তিনি। বিশ্বকাপের কারণে ক্লাব ফুটবলে বিরতি পড়ে। তখনই পিয়ের্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে বিশ্বাসঘাতক বলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com