বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পদত্যাগ করলেন ব্রাজিলের হেড কোচ তিতে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
পদত্যাগ করলেন ব্রাজিলের হেড কোচ তিতে

ব্রাজিলের বিশ্বকাপ মিশন থামলো কোয়ার্টার ফাইনালেই। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। হারের পরপরই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হেড কোচ তিতে। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই চক্রের সমাপ্তি এখানেই।

তিতে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন এভাবে, আমি এক দেড় বছর আগে যা বলেছি (বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ব) সেই কথা থেকে সরে আসছি না। নাটকের কোনো প্রয়োজন নেই। আরও অনেক ভালো পেশাদার মানুষ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। এই চক্রের সমাপ্তি এখানেই।

৬১ বছর বয়সী এই কোচ ২০১৬ সালে দায়িত্ব নেন সেলেসাওদের। ২০১৯ সালে তার কোচিংয়ে ব্রাজিল জেতে কোপা আমেরিকা। তবে বিশ্বকাপের ব্যর্থতা পিছু ছাড়েনি রেকর্ড চ্যাম্পিয়নদের।

তিতের কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়ার পর এবারও সেমির আগেই ভেঙেছে ব্রাজিলের হেক্সাজয়ের স্বপ্ন।

নেইমারের বিস্ময় গোলে ১০৫ মিনিটে এগিয়ে যাওয়ার পরও লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। ১২ মিনিটের মাথায় সমতা ফেরান ক্রোয়েশিয়ার ব্রুনো পেতকোভিচ। শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যেখানে ৪-২ ব্যবধানে হেরে বিদায় হয়ে যায় রেকর্ড বিশ্বচ্যাম্পিয়নদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com