বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো ফ্রান্স

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ইংলিশদের সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু সমতা ভেঙে আবারও ফ্রান্সকে এগিয়ে দেন জেরার্ড। রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচের নির্ধারিত সময়ের শেষদিকে আবারও পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে এবার গোল করতে পারেননি কেইন। তাতে ২-১ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ফ্রান্স।

শনিবার দোহার আল বায়েত স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ১২তম মিনিটে প্রথমবারের মতো গোলের সুযোগ পায় ফ্রান্স। ইংলিশ রক্ষণের ডান পাশ থেকে ডেম্বেলের ক্রসে হেড করেন জেরার্ড। কিন্তু বল সোজা চলে যায় ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডের হাতে।

এর পাঁচ মিনিট পরেই প্রথম গোলের দেখা পায় দেশমের দল। গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শট নেন টিচুয়ামেনি। এত দূর থেকে তিনি যে শট নিবেন তা বোধহয় ইংলিশ ফুটবলাররাও কল্পনা করেননি। ফলে ইংলিশ গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়ায়।

এক গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ২৩ মিনিটে হ্যারি কেইন দারুণ শট নিলে সেটি রুখে দেন লরিস। ২৭ নিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায় হ্যারি কেইনের পেনাল্টি আপিল। ভিএআর এর মাধ্যমে দেখা যায় ফাউলটি ডি বক্সের বাইরে হয়েছিল যার দরুণ পেনাল্টি বঞ্চিত হয় তারা। ৩০ মিনিটে আবারো হ্যারি কেইনের দূরপাল্লার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন লরিস।

ম্যাচের ৩৮ মিনিটে প্রথমবারের মত গোলের সুযোগ পান এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। ডি-বক্সের ভেতর তার বা পায়ের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। ফলে প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

বিরতি থেকে ফিরে ৫২তম মিনিটে ফ্রান্সের ডি-বক্সে জুড বেলিংহ্যামের সঙ্গে পাস দেওয়া নেওয়া করছিলেন তরুণ ফরোয়ার্ড বুকায়ো সাকা। কিন্তু তাকে ক্লিপ করে ফেলে দেন ফ্রান্সের গোলদাতা টিচুয়ামেনি। রেফারি ভিএআরের মাধ্যমে নিশ্চিত হয়ে পেনাল্টির নির্দেশ দেন।

পরে ৫৪তম মিনিটে সেখান থেকে ইংলিশ অধিনায়ক কেইন স্পট কিকে পেনাল্টি শট নেন। তার শট ফ্রান্সের গোলকিপার লরিসের বিপরীত পাশ দিয়ে বল জালে জড়ালে ১-১ গোলের সমতায় ফেরে ইংল্যান্ড।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com