বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

‘মেসি মনে রেখ, ম্যারাডোনা কিন্তু ফাইনালটা দেখবেন’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
‘মেসি মনে রেখ, ম্যারাডোনা কিন্তু ফাইনালটা দেখবেন’

নিজে যখন ফুটবল খেলতেন, তখন তার মত ধ্বংসাত্মক স্ট্রাইকার গোটা ফুটবল দুনিয়াতেই কম ছিল। তার থেকে সামান্য হলে এগিয়েছিলেন ব্রাজিলের রোনাল্ডো। দীর্ঘ সাত থেকে আট বছর আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে বিভিন্ন দলের বিপক্ষে গোল করেছেন গাব্রিয়েল বাতিস্তুতা।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা জয় থেকে আর একধাপ দূরে লিওনেল মেসির আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ফাইনাল। কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন মেসি। গোলের রেকর্ডে প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন, আবার গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙেছেন।

কাতার বিশ্বকাপে মেসির খেলা দেখে সেই বাতিস্তুতার মনে হচ্ছে যেন ২০ বছর বয়সী এক তরুণ মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তিন বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে ১০ গোল করা প্রাক্তন আর্জেন্টিনা তারকা বাতিস্তুতা আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’–এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার রেকর্ড মেসি ভেঙেছে, এতে আমি মোটেই কষ্ট পাইনি। এটা মেসির প্রাপ্য।

যদি কোনো একজনের এই রেকর্ড হওয়া উচিত, সেটা মেসিই। মেসি এলিয়েন নয়, ও একজন মানুষ যে বিশ্বসেরা। যখন সেই মানুষটা আপনার রেকর্ড ভাঙবে, সেটা আপনাকে কষ্ট নয়, আনন্দ দেবে। কাতার বিশ্বকাপে ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করা মেসিকে নিয়ে বাতিস্তুতা আরও বলেন, আমি ভেবেছিলাম, ও আরও শান্ত থাকবে।

কিন্তু মেসি তো ২০ বছরের তরুণের মতো খেলছে। মেসি বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। বিশ্বকাপ জিততেই ও কাতারে এসেছে। মেসি দলের মধ্যেই এর মনোভাব ছড়িয়ে দিচ্ছে। ফুটবলে এটাই দরকার। দলের মধ্যে বিশ্বকাপ জেতার মতো একটা ইতিবাচক শক্তি আছে। বিশ্বকাপ জেতার সব সামর্থ্যই আর্জেন্টিনার আছে।

বাতিস্তুতা ছাড়াও কাতারে উপস্থিত আছেন ক্রিস্পো, সরিন, ক্যাম্বিয়াসদের মত প্রাক্তন আর্জেন্টাইন তারকারা। এরা নিজেদের ফুটবল জীবনে যেটা পারেনি সেটা মেসি করে দেখান এই প্রার্থনা সকলের। বাতিস্তুতা নিশ্চিত ডিয়েগো ম্যারাডোনা যেখানেই থাকুন ফাইনালটা অবশ্যই দেখবেন। সেটা মনে রেখেই মেসিদের খেলতে বললেন প্রাক্তন কিংবদন্তি।

উল্লেখ্য, পাঁচটি বিশ্বকাপে খেলা মেসি গোল করেছেন ১১টি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন আর্জেন্টাইন অধিনায়কের। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com