শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

মেসি বললেন, ‘আমি তৈরি, চলো আর্জেন্টিনা’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
মেসি বললেন, ‘আমি তৈরি, চলো আর্জেন্টিনা’

হ্যামস্ট্রিং ইনজুরিতে মেসি! কাতার বিশ্বকাপের ফাইনালে নামার আগে আর্জেন্টিনা অধিনায়ককে নিয়ে বাড়ছিল জল্পনা। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন স্বয়ং আধুনিক ফুটবলের জাদুকর। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নামার আগে নিজেই দিলেন গুরুত্বপূর্ণ এক বার্তা।

শনিবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন লিওনেল মেসি। একটি সংস্থার বিজ্ঞাপনী প্রচারের উদ্দেশ্যে এই পোস্ট হলেও তার মাধ্যমেই আর্জেন্টিনা অধিনায়ক বুঝিয়ে দিলেন কিলিয়ান এমবাপেদের বিপক্ষে মহারণে নামার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। ছবিতে দেখা যায় মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি।

সেই ছবি ফেসবুকে শেয়ার করে লিওনেল মেসি ক্যাপশনে লিখেছেন ‘ফাইনালের জন্য আমি তৈরি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

দুটি ছোট বাক্য খরচ করে যে বার্তা দিয়েছেন মেসি তাতে তাকে নিয়ে বিশ্ব জুড়ে ফ্যানেদের যাবতীয় চিন্তা মুহূর্তে দূর হয়ে গিয়েছে। মেসির বার্তায় শুধু ফ্যানেরাই নন, উজ্জীবিত তার দলও। যদিও আর্জেন্টিনা দলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল মেসির কোনও সমস্যা নেই, তিনি পুরোপুরি তৈরি ফাইনালের জন্য। মহাতারকার ফেসবুক পোস্ট যেন তাতেই শীলমোহর দিল।

উল্লেখ্য, কাতারের লুসাইল স্টেডিয়াম অপেক্ষায় ২০২২-এর ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নের। রোববার শেষ হাসি কে হাসবেন লিওনেল মেসির আর্জেন্টিনা না কিলিয়ান এমবাপের ফ্রান্স তা দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে মেসির চোখের জল কাতার বিশ্বকাপে হাসিতে বদলায় কিনা তার উত্তর তো দেবে সময়। মেসির হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com