বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ফিফা প্রেসিডেন্টকে কি উপহার দিলেন নোরা?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
ফিফা প্রেসিডেন্টকে কি উপহার দিলেন নোরা?

বিশ্বকাপের ২২তম আসরে আজ রোববার ফাইনালে লড়তে যাচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা। যা নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনার শেষ নেই! ঠিক তার আগের রাতে নোরা ফতেহি গেলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোর কাছে। হাতে লাল টুকটুকে বাক্স, সবুজ ফিতে দিয়ে মোড়া। নোরা সেটি উপহার দিলেন ইনফ্যান্তিনোকে।

সহকারীর সাহায্য নিয়ে উৎসাহ ভরে বাক্স খুললেন প্রেসিডেন্ট। তার পরই শিশুর মতো হেসে উঠলেন তিনি। বাক্সের থেকেও উজ্জ্বল লাল রঙের এক জোড়া জুতো রয়েছে ভিতরে! জুতোর তলায় নরম কাঁটা। উপরে ড্রাগনের গায়ের মতো নকশা তোলা। অস্বাভাবিক উজ্জ্বল সেই জুতো জোড়া ঘুরিয়ে-ফিরিয়ে দেখে চললেন ইনফ্যান্তিনো। বললেন, ‘‘বাহ্! আমার খুব পছন্দ হয়েছে। এটা সোজা আমার অফিসে যাবে।’’

তাকে খুশি হতে দেখে নোরাও আপ্লুত। বললেন, ‘‘আপনার পছন্দ হয়েছে, এতেই আমি ধন্য। এই জুতো জোড়া দেখলেই আপনার আমাদের কথা মনে পড়বে।’’

নোরা জানান, এই জুতো বিশেষ ভাবে ইনফ্যান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদ্‌যাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান অভিনেত্রী।

১৮ ডিসেম্বর, রবিবার ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ লুসাইল স্টেডিয়ামে। সেই সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি। পারফর্ম করবেন নোরা। প্রথম বলিউড তারকা তিনি, ফুটবল বিশ্বকাপের ময়দানে অনুষ্ঠান করার আমন্ত্রণ পেয়েছেন। তাই বছরটি স্মরণীয় করে রাখতে স্মারক দিলেন ফিফা প্রেসিডেন্টকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com