বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

কাতার বিশ্বকাপ আয়োজনে যে খরচ করা হয়েছে, তা অতীতের ২১ আসরের মোট খরচের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এজন্য বর্তমান প্রযুক্তির যুগে বল ও অফ সাইড টেকনোলজি, অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যাবৃদ্ধিসহ অনেক নতুন নিয়ম এবং প্রযুক্তি যুক্ত হয়েছে কাতার বিশ্বকাপে। প্রাইজমানিতেও প্রতিফলন দেখা যায় সর্বোচ্চ ব্যয়ের বিশ্বকাপে। আগের যে কোন আসরের চেয়ে এবারের প্রাইজমানি দেয়া হবে অনেক বেশি পরিমাণেই।

তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতায় বিপুল পরিমাণ পুরস্কারমূল্য জিতেছেন লিয়োনেল মেসিরা। বিশ্বকাপ জিততে না পারলেও ফ্রান্সের ঘরে ঢুকেছে বড় অঙ্কের পুরস্কারমূল্য। কোন দল কত টাকা পেল, দেখে নেয়া যাক।

এ বারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার পুরস্কারমূল্য দিয়েছে ফিফা। গত বারের থেকে ৪ কোটি ডলার বেশি। ২০১৪ সালের বিশ্বকাপে ৩৫ কোটি ৮০ লাখ ডলার পুরস্কারমূল্য ছিল। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পেয়েছে। ফাইনালের দিকে যে দল যত এগিয়েছে তত তাদের পুরস্কারমূল্য বেড়েছে।

ফিফার তথ্যমতে, এবারের বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি। যেখানে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি।

বিশ্বকাপ জিতে মেসিরা পেয়েছেন ৪ কোটি ২০ লাখ ডলার। অন্য দিকে রানার্স অর্থাৎ, দ্বিতীয় স্থানাধিকারী দল হিসাবে ফ্রান্স পেয়েছে ৩ কোটি ডলার।

এ বারের বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া। সেই সুবাদে পুরস্কারমূল্য হিসাবে লুকা মদ্রিচরা পেয়েছেন ২ কোটি ৭০ লাখ ডলার। এ বারের বিশ্বকাপের চমক মরক্কো। চতুর্থ স্থানে শেষ করেছে তারা। মরক্কো পেয়েছে আড়াই কোটি ডলার।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে পরের রাউন্ডে যেতে পারেনি নেদারল্যান্ড, ব্রাজিল, ইংল্যান্ড ও পর্তুগাল। তারা প্রত্যেকে ১ কোটি ৭০ লাখ ডলার। প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে পরের ধাপে যেতে পারেনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, সেনেগাল, স্পেন ও সুইজারল্যান্ড। এই ৮টি দেশ ১ কোটি ৩০ লাখ ডলার পেয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দেশগুলিও পুরস্কারমূল্য পেয়েছে। গ্রুপ থেকে বিদায় নেয়া ১৬টি দেশ ৯০ লাখ ডলার পেয়েছে।

২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। রানার্স আপ ক্রোয়েশিয়ার ঘরে ঢোকে ২ কোটি ৮০ লাখ ডলার। ২০০৬ বিশ্বকাপের আগে ট্রফিজয়ী দল কখনওই ১ কোটি ডলারের বেশি পায়নি। প্রায় প্রতি বছরই ফিফা পুরস্কারমূল্য বাড়িয়েছে। ১৯৮২ সালে যেখানে ফিফার মোট পুরস্কারমূল্য ছিল ২.২ মিলিয়ন ডলার বা ১৭.৯৭ কোটি টাকা, তাই ৩০ বছরে বেড়ে গিয়েছে কয়েকশো গুণ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com