শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

আর্জেন্টিনার জয়ে তারকাদের উল্লাস

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার জয়ে তারকাদের উল্লাস

শত জল্পনা কল্পনাকে হার মানিয়ে ফিফা ফুটবল কাপ এবার আর্জেন্টিনার ঘরে। গতকাল রাতে ফ্রান্সকে ট্রাই ব্রেকারে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ী হয়েছে আর্জেন্টিনা।

সারা বিশ্ব জুড়ে যেখানে উল্লাসে মেতেছে ফুটবল প্রেমীরা সেখানে পিছিয়ে নেই বাংলাদেশি তারকারাও। নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মনের ভাব প্রকাশ করেছেন ভক্তদের সাথে।

চঞ্চল চৌধুরী লেখেন,‘বোঝো নাই ব্যাপারটা? অভিনন্দন আর্জেন্টিনা।’ পরের পোস্টে তিনি আরও লেখেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না, কারো আনন্দে, কারো কষ্টে। ঘটনা সত্য!’

পরীমণি লেখেন,‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি! রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’

পূজা চেরি মেসির ছবি পোষ্ট করে লেখেন,‘প্রাউড।’ আঁচল আঁখি লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। লাভ ইউ মেসি।’

বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা’। ওমর সানি ব্রাজিলের সমর্থক। তিনি লেখেন, ‘অভিনন্দন মেসি, ব্রাজিল বেস্ট ওয়ার্ল্ড।’

মেসির জয় নিয়ে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এটা ঘরে নিয়ে যাও মেসি।’ সঙ্গে জুড়ে দেন দুটো ভালোবাসার চিহ্ন।

চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে মেসির এই জয় উদযাপন করেন।

অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘শুরু থেকে বেশ আনন্দ নিয়ে খেলা দেখছি। বিরতির পরও বেশ খোশমেজাজে ছিলাম।কিন্তু এমবাপ্পের টানা ২ গোল হাত পা ঠান্ডা করে ফেলেছে। অবশেষে মেসির জয় হলো। খুব ভালো লেগেছে।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেন, ‘কংগ্রাচুলেশনস মেসি।’ আর্জেন্টিনার জয়ে ‘বড় ছেলে’ সঙ্গে দুটি ভালোবাসার চিহ্ন জুড়ে দেন এতে।

অভিনেত্রী সাবিলা নূর তার ফেসবুক পেজে লিখেন, ‘কংগ্রাচুলেশনস লিওনেল মেসি, কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা। তুমি এটা ডিজার্ভ করো।’

মেসির এই জয়ে শুকরিয়া আদায় করেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ কেয়া পায়েল। সাফা কবির লেখেন, ‘চ্যাম্পিয়ন মেসি। আর্জেন্টিনা এবং মেসির ইতিহাস।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com