বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

সেরা উদীয়মান খেলোয়াড় আর্জেন্টিনার ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
সেরা উদীয়মান খেলোয়াড় আর্জেন্টিনার ফার্নান্দেজ

বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের জন্য। মাত্র ২১ বছর বয়সে বিশ্বকাপ জয়ের পাশাপাশি অসাধারণ পারফরম্যান্সের জন্য পেয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। একজন ফুটবলারের জন্য এর চেয়ে সুন্দর শুরু কী আর হতে পারে।

ফুটবল ক্লাব বেনফিকার হয়ে খেলা এই তরুণ তো আর্জেন্টিনার বিশ্বকাপ দলেই ছিলেন না। অন্য একজন ইনজুরিতে পড়লে আর্জেন্টিনা দলে তার ডাক পড়ে।

গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা পাননি । মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচের শুরুতেও ছিলেন না। ওই ম্যাচে বদলি নেমে গোল করে পুরো ম্যাচের রঙ বদলে দেন। এর দরুন দলে তার জায়গা পোক্ত হয়। গোলে অ্যাসিস্ট এবং প্রতিপক্ষকে বাধা- এ দুই জায়গাতেই সক্ষমতার প্রমাণ দেন ফার্নান্দেজ।

এরপর পুরো বিশ্বকাপে মাঝমাঠে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর তাই বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জিতেন এনজো ফার্নান্দেজ।

ম্যাচ শেষে কান্না চোখে ফার্নান্দেজ বলেন, দেশের হয়ে বিশ্বকাপ জেতার সুযোগ পাওয়া অমূল্য। আমার পুরো পরিবার আজ এখানে। সারাজীবন হৃদয়ে এই স্মৃতি বয়ে নিয়ে যাব।

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে রোববার নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়েও ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্যবধান গড়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com