শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ ফুটবলে জয় পেয়েছে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ ফুটবলে জয় পেয়েছে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেমিফাইনাল নিশ্চিত করেছে খুলনা, রাজশাহী, ঢাকা এবং রংপুর বিভাগ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকাদের চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে বিদিশা রানীর গোলে সিলেট বিভাগকে হারিয়েছে খুলনা বিভাগ। দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালকে ৩-০ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ। রাজশাহীর হয়ে আসমা ২টি এবং মৌসুমি করেন ১টি গোল। এদিকে দিনের তৃতীয় ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঢাকা বিভাগ। জোড়া গোল করেন ঢাকা বিভাগের তানিয়া আক্তার। দিনের শেষ ম্যাচে নাসরিনের হ্যাট্রিকে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। রুপা ১টি এবং নাসরিন একাই করেন ৩ গোল।

আগামী ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় খুলনা-রাজশাহী এবং বেলা ৩টায় মাঠে নামবে ঢাকা-রংপুর বিভাগ। একই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ২৯ ডিসেম্বর বেলা ১২ টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com