শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকে অনেক কষ্ট করে শেখ হাসিনা সুসংগঠিত করেছেন, দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন। সুতরাং শুধু দলেই নয়, বাংলাদেশেও শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি বলেন, যত সমালোচনাই হোক না কেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করেছেন শেখ হাসিনাই।

রোববার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘৫৯ বছরে বাংলাদেশ টেলিভিশন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গত ১৪ বছরে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে আশা করছি, আগামীতেও যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

তিনি বলেন, আমাদের সম্মেলন হয়েছে। নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খুব বেশি পরিবর্তন আসেনি, আগের কমিটির অনেকেই নতুন কমিটিতে রয়েছেন। তার কারণ প্রধানমন্ত্রী তাদের উপর আস্থা রেখেছেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই। ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ যখন বহু ভাগে বিভক্ত, সে সময় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ হাসিনা।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন পৃথিবীর সামনে উদাহরণ হিসেবে উপস্থাপিত হয়। বিশ্ব খাদ্য সংস্থা, জাতিসংঘ অন্যান্য দেশের কাছে বাংলাদেশকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com