সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

৭ বছর সংসারের পর স্বাগতার বিচ্ছেদ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
৭ বছর সংসারের পর স্বাগতার বিচ্ছেদ

প্রেমের পর প্রণয় এরপর সংসার কিন্তু তারপরও টেকাতে পারেননি সংসার। অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। ৭ বছর সংসার করার পর স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সংসারজীবনের ইতি টেনেছেন।

জানা গেছে, ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।

এ বিষয়ে জিনাত শানু স্বাগতা বলেন, একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যখন দেখলাম কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়।

নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা জানতে চাইলে স্বাগতা বলেন, এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন। সাত বছরের প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাশেদ ও স্বাগতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com