বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

সিইও নন, বিসিবির প্রেসিডেন্ট হতে চান সাকিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
সিইও নন, বিসিবির প্রেসিডেন্ট হতে চান সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসর শুরুর ঠিক আগ মুহুর্তে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের অব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা করেন সাকিব আল হাসান। এ নিয়ে পুরো দেশজুড়ে শুরু হয় তোলপাড়। টুর্নামেন্ট শুরু হয়েছে। ফরচুন বরিশালের হয়ে এক ম্যাচ খেলাও হয়ে গেছে সাকিবের। তবে তার সেই মন্তব্য নিয়ে আলোচনা থামছে না।

গত ৪ জানুয়ারি এক দিনের জন্য গালফ অয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে প্রতিষ্ঠানটির অফিসে বসেছিলেন এই তারকা অলরাউন্ডার। সেখানেই বিপিএলকে ‘যা তা’ আখ্যা দিয়ে এর অধঃপতনের জন্য ম্যানেজমেন্টকে দায়ী করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি বলেছিলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’

সত্যিই যদি বিপিএলের সিইওর দায়িত্ব নেয়ার প্রস্তাব আসে, নেবেন কিনা? রোববার একটি পণ্যের প্রচারণায় গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হন সাকিব। জবাবে তিনি মুচকি হেসে বলেন ‘হলে তো প্রেসিডেন্ট (সভাপতি) হওয়াই ভালো…।

 

সাকিবের এমন উত্তরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কী প্রতিক্রিয়া দেন, সেটিই এখন দেখার বিষয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com