বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট কিশোরগঞ্জের জয়লাভ, ম্যান অফ দ্য ম্যাচ ওয়াসিক মাহমুদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট কিশোরগঞ্জের জয়লাভ, ম্যান অফ দ্য ম্যাচ ওয়াসিক মাহমুদ

টাইগার্স অনূর্ধ্ব-১৬ ঢাকা (উত্তর) বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রথম বারের মতো ময়মনসিংহকে হারিয়ে ৪৫ রানে জয়লাভ করে কিশোরগঞ্জ। এতে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দলের অধিনায়ক ওয়াসিক মাহমুদ (ওমর)।

শুক্রবার (২০ জানুয়ারি) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টাইগার্স অনূর্ধ্ব-১৬ ঢাকা (উত্তর) বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার  সিদ্ধান্ত নেয় কিশোরগঞ্জ জেলা দল। তারা ৪৫ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৭৩ রান। জবাবে ময়মনসিংহ জেলা দল তাদের সবকটি উইকেট হারিয়ে ৩৬ ওভারে ১২৮ রান করতে সক্ষম হয়। তাতে ৪৫ রানে জয়লাভ করে কিশোরগঞ্জ এবং দলের অধিনায়ক ওয়াসিক মাহমুদ (ওমর) একাই ৪ উইকেট ৪৩ রান সংগ্রহ করে নির্বাচিত হয় ম্যান অফ দ্য ম্যাচ।

গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করেন ওয়াসিক মাহমুদের পিতা-মাতা ও তাদের নিকটাত্মীয় বন্ধুবান্ধব সহ কিশোরগঞ্জ ক্রীড়াঙ্গনের আরো অনেকেই।

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির ম্যানেজার কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাসান জাকির বাপ্পি, কোচ বিশ্বজিৎ রায় সুমন ও সহকারী সাজ্জাদ হোসেন রনি।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সার্বিক সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থা শেরপুরের আয়োজনে গত ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় উক্ত টুর্নামেন্টের। গ্রুপ পর্বের ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com