শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

শীর্ষ ১০০ ফুটবলারের সেরা মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
শীর্ষ ১০০ ফুটবলারের সেরা মেসি

২০২২ সালের ফুটবলাঙ্গন ছিলো নানান ঘটন-অঘটন ও নাটকীয়তায় ঠাসা। কাতার বিশ্বকাপের শুরুতে হোঁচট খেয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা উঁচু করে ধরে লিওনেল মেসির আর্জেন্টিনা। যার হাত ধরে আলবিসেলেস্তেরা বিশ্বসেরার মুকুট পায়, সেই লিওনেল মেসিই গতবছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বর্ষসেরা ফুটবলারের শীর্ষ খেলোয়াড়ের তালিকায় বিচারকদের চোখে নিরঙ্কুশভাবে সেরা খেলোয়াড় হয়েছেন মেসি। ২০৬ জন বিচারকের ১৫৬ জনই (৭৬%) এক নম্বরে রেখেছেন মেসিকে। ১৩ শতাংশ বিচারকের চোখে বছরের সেরা খেলোয়াড় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ১০ শতাংশ ভোট দিয়েছেন করিম বেনজেমাকে। সেরা তিনে আছেন এই তিনজন। গতবছরের সেরা রবার্ট লেভানদোভস্কি এবার নেমে গেছেন সাতে।

১৪ জন ব্রাজিলিয়ান আছেন শীর্ষ ১০০-তে। ১২ ও ১১ জন খেলোয়াড় নিয়ে এরপরই আছে ফ্রান্স ও আর্জেন্টিনা। ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড তিন ধাপ এগিয়ে উঠেছেন চারে।

১২ নম্বরে আছেন নেইমার, শীর্ষ পাঁচে সবচেয়ে বড় চমক লুকা মদরিচ। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠানো রিয়াল মাদ্রিদ তারকা গত বছর ছিলেন ৪০তম স্থানে। এবার ৩৫ ধাপ এগিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ৩১তম থেকে উঠে এসেছেন ৮ এ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com